ঢাকা     শনিবার   ০৭ ফেব্রুয়ারি ২০২৬ ||  মাঘ ২৪ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

আইসিইউ থেকে কেবিনে নেওয়া হয়েছে অপূর্বকে

বিনোদন ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:৫৫, ৪ নভেম্বর ২০২০   আপডেট: ২০:০০, ৪ নভেম্বর ২০২০
আইসিইউ থেকে কেবিনে নেওয়া হয়েছে অপূর্বকে

অভিনেতা জিয়াউল ফারুক অপূর্বকে নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্র (আইসিইউ) থেকে কেবিনে স্থানান্তর করা হয়েছে। রাইজিংবিডিকে এ তথ্য নিশ্চিত করেছেন নাট্য নির্মাতা চয়নিকা চৌধুরী।

এ নির্মাতা বলেন—সন্ধ্যায় আইসিইউ থেকে অপূর্বকে কেবিনে স্থানান্তর করা হয়েছে। এখন খুব স্বস্তি লাগছে! জানি, অসংখ্য মানুষের প্রার্থনা আর ভালোবাসা অপূর্বর সঙ্গে রয়েছে। তারপরও অপূর্বর জন্য দোয়া চাই।

আরো পড়ুন:

অপূর্বকে কেবিনে স্থানান্তর করা হলেও এখনো শঙ্কামুক্ত নন এই অভিনেতা। তবে গতকাল রাতের চেয়ে তার শারীরিক অবস্থা ভালো। আর কিছু পরীক্ষা করানো হয়েছে সেগুলো ফল পেতে আরো দুদিন অপেক্ষা করতে হবে বলে জানা গেছে।

৫ দিন আগে জ্বরে আক্রান্ত হন অপূর্ব। এরপর কোভিড-১৯ পরীক্ষা করা হয়। ২ নভেম্বর ফল পজিটিভ আসে। তার শরীরিক অবস্থার অবনতি হলে গতকাল (৩ নভেম্বর) বেসরকারি একটি হাসপাতালে ভর্তি করা হয় তাকে।

জানা যায়, নাটক-টেলিফিল্মের কাজ নিয়ে ব্যস্ত সময় পার করছিলেন অপূর্ব। কিছুদিন আগে বান্দরবানে একটি নাটকের শুটিং শেষ করে ঢাকায় ফেরেন। এরপর নির্মাতা সাগর জাহানের একটি নাটকের শুটিং শেষ করেন তিনি।

ঢাকা/শান্ত

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়