ঢাকা     সোমবার   ০৯ ফেব্রুয়ারি ২০২৬ ||  মাঘ ২৬ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

১৫ কেজি ওজন কমিয়েছেন তনুশ্রী দত্ত

বিনোদন ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:১৩, ১১ নভেম্বর ২০২০   আপডেট: ১২:১৪, ১১ নভেম্বর ২০২০
১৫ কেজি ওজন কমিয়েছেন তনুশ্রী দত্ত

‘আশিক বানায়া আপনে’ সিনেমাখ্যাত অভিনেত্রী তনুশ্রী দত্ত। গত এক বছরে ১৫ কেজি ওজন কমিয়েছেন তিনি।

দীর্ঘদিন সিনেমা থেকে দূরে তনুশ্রী। গত বছর আবারো সিনেমার অভিনয়ের আগ্রহ প্রকাশ করেন। পাশাপাশি প্রস্তুতিও শুরু করেন। শারীরিক গড়ন ঠিক করতে কসরত করেছেন। নাচের ক্লাসে গিয়েছেন, সাঁতার, যোগব্যায়াম এবং সাইক্লিং করেছেন তিনি। এছাড়া নিয়মিত মেডিটেশনও করেছেন এই অভিনেত্রী।

আরো পড়ুন:

এ প্রসঙ্গে টাইমস নাওকে তনুশ্রী দত্ত বলেন, ‘হ্যাঁ, বলিউডে অভিনয় ওজন কমানোর একটি কারণ। আমার শারীরিক গড়নের বিচারে ঠিক আছি। আমি মোটা নই। আর সিনেমার পর্দার হিসাব করলে কিছু ওজন কমালে আরো ভালো হবে। ইতোমধ্যে এ নিয়ে কাজ শুরু করেছি।’

সম্প্রতি ফটো ও ভিডিও শেয়ারিং সাইট ইনস্টাগ্রামে নিজের ছবি পোস্ট করে তনুশ্রী লিখেছেন, ‘কোনো জাদু, অলৌকিক ঘটনা বা গোপন কিছু নেই। শুধু বোধোদয় থেকে নিজেকে বদলাতে চেয়েছি এবং কিছু অভ্যাস পরিবর্তন করেছি। কিছু খাবার, চিন্তাধারা ও জীবনযাপন পদ্ধতি বাদ দিয়েছি। কেউ একজন তো অবশ্যই আছেন, যিনি আমাকে যত ভুল করেছি যা শোধরানোর জন্য দ্বিতীয়বার সুযোগ দিবেন। সৃষ্টিকর্তার কৃপায় শরীর ও আত্মার পরিবর্তন হয়েছে। এখনো অনেক কাজ বাকি। আপনাদের সাহায্য, ভালোবাসা ও প্রার্থনা চাই।’

এছাড়া এক সাক্ষাৎকারে তনুশ্রী জানান, ভিন্ন পেশায় যোগ দেওয়ার পরিকল্পনা করছেন। আইটি (ইনফরমেশন অ্যান্ড টেকনোলজি) সেক্টরে চাকরির জন্য ট্রেনিং নিচ্ছেন। খুব শিগগির লস অ্যাঞ্জেলেসে আইটি সেক্টরে ৯ থেকে ৫ পর্যন্ত চাকরি শুরু করবেন তিনি।

ঢাকা/মারুফ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়