ঢাকা     মঙ্গলবার   ২৪ মার্চ ২০২৬ ||  চৈত্র ১১ ১৪৩২ || ৪ শাওয়াল ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

অবশেষে রাজি হলেন সাই পল্লবী?

বিনোদন ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৮:৩১, ২৬ নভেম্বর ২০২০   আপডেট: ০৮:৩২, ২৬ নভেম্বর ২০২০
অবশেষে রাজি হলেন সাই পল্লবী?

ভারতের দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেতা পবন কল্যাণ। বর্তমানে বড় বাজেটের বেশ কিছু সিনেমার কাজ তার হাতে রয়েছে। এ তালিকায় রয়েছে পরিচালক কৃষের নাম ঠিক না হওয়া একটি সিনেমা। পবন কল্যাণের এই সিনেমায় প্রধান নারী চরিত্রে অভিনয় করবেন জ্যাকলিন ফার্নান্দেজ। নির্মাতারা খুব শিগগির এ সিনেমার শুটিং শুরুর পরিকল্পনা করেছেন।

জানা যায়, এর আগে সিনেমাটিতে অভিনয়ের জন্য সাই পল্লবীকে প্রস্তাব দিয়েছিলেন পরিচালক। শুধু তাই নয়, মোটা অঙ্কের পারিশ্রমিক দেওয়ার প্রস্তাব দিলেও তা ফিরিয়ে দেন। তখন কী কারণে এ প্রস্তাব ফিরিয়েছিলেন তা জানা যায়নি। কিন্তু সম্প্রতি পরিচালক কৃষ সিনেমাটিতে অভিনয়ের জন্য সাই পল্লবীকে রাজি করিয়েছেন। ভারতীয় একটি সংবাদমাধ্যম এ খবর প্রকাশ করেছে।

আরো পড়ুন:

প্রকাশিত প্রতিবেদনে জানানো হয়েছে, এ সিনেমায় ফ্ল্যাশ ব্যাক অংশে পবন কল্যাণের সঙ্গে দেখা যাবে সাই পল্লবীকে। যদি সবকিছু ঠিক থাকে তবে খুব শিগগির এ বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা আসবে। এতে গুরুত্বপূর্ণ একটি চরিত্রে দেখা যাবে তাকে।

২০০৫ সালে শিশুশিল্পী হিসেবে চলচ্চিত্রে পা রাখেন সাই পল্লবী। এরপর ২০১৪ সালে মালায়ালাম ভাষার ‘প্রেমাম’ সিনেমায় প্রথম কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেন। এতে অভিনয় করে ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড জিতে নেন এই অভিনেত্রী। ২০১৭ সালে তেলেগু ভাষার ‘ফিদা’ সিনেমায় অভিনয় করে দর্শকের নজর কাড়েন তিনি।

সাই পল্লবী অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘এনজিকে’। তেলেগু ভাষার ‘লাভ স্টোরি’ ও ‘বিরতা পারভাম ১৯৯২’ সিনেমার কাজ তার হাতে রয়েছে। ‘লাভ স্টোরি’ সিনেমায় সাই পল্লবীর অংশের শুটিং শেষ করেছেন এই অভিনেত্রী।

ঢাকা/শান্ত

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়