ঢাকা     বৃহস্পতিবার   ১৪ মে ২০২৬ ||  বৈশাখ ৩১ ১৪৩৩ || ২৬ জিলকদ ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

হীরার দুল খুঁজে দিলেই পুরস্কার দেবেন জুহি

বিনোদন ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:৫৬, ১৪ ডিসেম্বর ২০২০   আপডেট: ১৬:১৩, ১৪ ডিসেম্বর ২০২০
হীরার দুল খুঁজে দিলেই পুরস্কার দেবেন জুহি

বলিউড অভিনেত্রী জুহি চাওলা। রোববার (১৩ ডিসেম্বর) সকালে মুম্বাইয়ের আন্তর্জাতিক এয়ারপোর্টে হীরার কানের দুল হারিয়েছেন তিনি। এটি খুঁজে পেতে সবার সহযোগিতা কামনা করেছেন এই অভিনেত্রী।

রোববার রাতে জুহি এক টুইটে লিখেছেন—আজ সকালে মুম্বাই এয়ারপোর্টের ৮ নম্বর গেটে এমিরেটস কাউন্টারে চেকিং করার সময়ে আমার হীরার কানের একটি দুল পড়ে গেছে। কেউ যদি এটি খুঁজে পেতে সাহায্য করেন তবে খুবই আনন্দিত হবো। এটি পেলে দয়া করে পুলিশকে রিপোর্ট করুন। আর আপনাকে পুরস্কৃত করতে পারলে খুশি হবো।

আরো পড়ুন:

এই হীরার দুলটি গত ১৫ বছর প্রতিদিন ব্যবহার করেছেন জুহি। বিষয়টি স্মরণ করে এ অভিনেত্রী বলেন—হীরার এই দুল জোড়া গত ১৫ বছর ধরে প্রতিদিন ব্যবহার করছি। এটি খুঁজে পেতে দয়া করে সাহায্য করুন।   

ঢাকা/শান্ত

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়