ঢাকা     শনিবার   ০৭ ফেব্রুয়ারি ২০২৬ ||  মাঘ ২৪ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

মা হতে চলেছেন নেহা কাক্কর!

বিনোদন ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:৩৫, ১৮ ডিসেম্বর ২০২০   আপডেট: ১০:৩৮, ১৮ ডিসেম্বর ২০২০
মা হতে চলেছেন নেহা কাক্কর!

‘কালা চশমা’, ‘ও সাকি সাকি’, ‘দিলবার’, ‘গারমি’সহ অসংখ্য সুপারহিট গানের শিল্পী নেহা কাক্কর। গত অক্টোবরে বিয়ে করেছেন এই জনপ্রিয় বলিউড প্লেব্যাক গায়িকা।

এদিকে বিয়ের দু’মাস না পেরুতেই গুঞ্জন শুরু হয়েছে— মা হতে চলেছেন নেহা। ফটো ও ভিডিও শেয়ারিং সাইট ইনস্টাগ্রামে একটি ছবি পোস্ট করেছেন নেহা। ছবিতে দেখা যাচ্ছে, নেহা তার দুই হাতে দিয়ে পেটের অংশ ধরে রেখেছেন। আর তাকে জড়িয়ে আছেন তার স্বামী রোহানপ্রীত সিং। ক্যাপশনে এই গায়িকা লিখেছেন, ‘খেয়াল রাখো’। অন্যদিকে, রোহানপ্রীতও এই ছবি ও ক্যাপশন পোস্ট করেছেন।

আরো পড়ুন:

নেহার এই ছবি প্রকাশের পর থেকেই কৌতূহলী হয়ে পড়েছেন ভক্তরা। কারণ ছবিতে নেহার বেবি বাম্প স্পষ্ট বোঝা যাচ্ছে। ছবির নিচে একজন মন্তব্য করেছেন, ‘তিনি কি গর্ভবতী।’ অপর একজন বিস্ময়ের ইমোজি দিয়ে লিখেছেন, ‘এখন একটু বেশিই খেয়াল রাখতে হবে নেহু।’

গত আগস্টে রোহানপ্রীত সিংয়ের সঙ্গে নেহা কাক্করের পরিচয়। একটি গানের ভিডিও করতে গিয়ে তাদের বন্ধুত্ব হয়। এরপর প্রেমের সম্পর্কে জড়ান তারা। পরবর্তী সময়ে বিয়ের সিদ্ধান্ত নেন।

নেহা কাক্করের বিয়ে নিয়েও কম জল ঘোলা হয়নি। শুরুতে এটি নিয়ে দ্বিধায় ছিলেন ভক্তরা। কারণ বিয়ের আগে রোহান ও নেহার একটি মিউজিক ভিডিও প্রকাশ পায়। সবাই ধারণা করেন, এটি মিউজিক ভিডিও প্রচারের একটি অংশ। তবে সকল জল্পনার অবসান ঘটিয়ে ২৪ অক্টোবর দিল্লির একটি গুরুদুয়ারায় রোহানপ্রীত সিংয়ের সঙ্গে নেহার বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।

ঢাকা/মারুফ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়