ঢাকা     শনিবার   ০৭ ফেব্রুয়ারি ২০২৬ ||  মাঘ ২৪ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

চুমু দিয়ে বছর শুরু সোনমের

বিনোদন ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:৩৬, ১ জানুয়ারি ২০২১   আপডেট: ১৮:৪৫, ১ জানুয়ারি ২০২১
চুমু দিয়ে বছর শুরু সোনমের

গত বছরের বিপর্যস্ত জীবনের দিকে ফিরে তাকাতে নারাজ বলিউড অভিনেত্রী সোনম কাপুর। তাই প্রিয় আনন্দ আহুজাকে চুমু দিয়ে নতুন বছর শুরু করলেন এই অভিনেত্রী।

সোনম কাপুর বর আনন্দ আহুজার সঙ্গে যুক্তরাজ্যে অবস্থান করছেন। সেখান থেকে ইনস্টাগ্রামে একটি ছবি পোস্ট করেছেন। ছবিতে দেখা যায়, আনন্দ আহুজার ঠোঁটে ঠোঁট রেখে ভালোবাসার উষ্ণতা ছড়াচ্ছেন সোনম।

আরো পড়ুন:

নতুন বছরের শুভেচ্ছা জানিয়ে সোনম কাপুর ক্যাপশনে লিখেছেন—‘২০২১ আমি তোমার মুখোমুখি হওয়ার জন্য প্রস্তুত। এই বছরে ভালোবাসা, আবেগ, প্যাশন, জেদ, পরিবার, বন্ধু, কাজ, উন্নতি, ঘুরে বেড়ানো সবকিছু দিয়ে ভরিয়ে দিতে চাই। জীবনের সেরা সময়টা পাওয়ার অপেক্ষায় আছি। লক্ষ্য একটাই, চুটিয়ে কাজ করা আর জীবনের বিন্দু বিন্দু বেঁচে নেওয়া।

ইতালির রোম থেকে ২০২০ সালকে স্বাগত জানিয়েছিলেন আনন্দ-সোনম। সেবারও ভালোবাসার মানুষকে চুম্বনের মধ্য দিয়ে নতুন বছরের যাত্রা শুরু করেছিলেন এই অভিনেত্রী।

সোনম অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘একে ভার্সেস একে’। বিক্রমাদিত্য পরিচালিত এ সিনেমায় আরো অভিনয় করেছেন—অনিল কাপুর, অনুরাগ কাশ্যপ, হর্ষবর্ধন কাপুর প্রমুখ। গত ২৪ ডিসেম্বর নেটফ্লিক্সে মুক্তি পেয়েছে এটি। বর্তমানে ‘ব্লাইন্ড’ নামে একটি সিনেমার কাজ তার হাতে রয়েছে। 


 

ঢাকা/শান্ত

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়