ঢাকা     শনিবার   ০৭ ফেব্রুয়ারি ২০২৬ ||  মাঘ ২৪ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

নতুন অতিথি কবে আসছে জানালেন সাইফ

বিনোদন ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:১১, ২৮ জানুয়ারি ২০২১   আপডেট: ১৩:৩৩, ২৮ জানুয়ারি ২০২১
নতুন অতিথি কবে আসছে জানালেন সাইফ

বলিউডের জনপ্রিয় দম্পতি অভিনেতা সাইফ আলী খান ও অভিনেত্রী কারিনা কাপুর। খুব শিগগির তাদের ঘরে নতুন অতিথি আসছে। ফের মা হতে চলেছেন কারিনা কাপুর।

শুরুতে গুঞ্জন ওঠে, আগামী মার্চে তাদের দ্বিতীয় সন্তান পৃথিবীতে আসবে। তবে সম্প্রতি এক সাক্ষাৎকারে সাইফ আলী খান জানান, ফেব্রুয়ারির শুরুতেই সন্তানের মুখ দেখতে পাবেন সাইফিনা।  

আরো পড়ুন:

এই অভিনেতা আরো জানান, বিষয়টি নিয়ে এবার কারিনা ও তিনি আরো বেশি শিহরিত। তবে গত কয়েক মাস ধরে তারা নিজেদের খুব স্থির রেখেছেন। যদিও কিছুটা ভয় পাচ্ছেন এই অভিনেতা। তবে তা সন্তানকে দেখতে পাওয়ার জন্য যে উচ্ছ্বাস সেটির কাছে কিছুই নয় বলে জানান সাইফ।

এদিকে সন্তান ছেলে হবে নাকি মেয়ে এটি নিয়ে এখনো জল্পনা চলছেই। এর আগে এ প্রসঙ্গে এক সাক্ষাৎকারে কারিনা বলেন, ‘এখন আমি যেখানেই যাই, আমাকে একটি প্রশ্নই করা হয়। শুধু আমাকে নয়, সাইফকেও করা হয়, তা হলো— ছেলে হবে না মেয়ে? আপনারা কি জানতে পেরেছেন? আমি বলি, সন্তান ছেলে অথবা মেয়ে পার্থক্য কী? একজন ছেলে যা করতো আমার মা-বাবার জন্য তার চেয়ে বেশি আমি করেছি।’

নবাব পুত্র সাইফ আলী খানের সঙ্গে বলিউড কুইন কারিনা কাপুরের বিয়ে হয় ২০১২ সালে। ২০১৬ সালের ২০ ডিসেম্বর এই দম্পতির প্রথম সন্তান তৈমুর আলী খানের জন্ম হয়।

ঢাকা/মারুফ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়