ঢাকা     শনিবার   ০৭ ফেব্রুয়ারি ২০২৬ ||  মাঘ ২৪ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

রাকুল-আয়ুষ্মানের রোমান্স

বিনোদন ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৮:৪৬, ২ ফেব্রুয়ারি ২০২১   আপডেট: ১২:৫৯, ২ ফেব্রুয়ারি ২০২১
রাকুল-আয়ুষ্মানের রোমান্স

বলিউড অভিনেতা আয়ুষ্মান খুরানা। তার পরবর্তী সিনেমা ‘ডক্টর জি’। গত বছরের ডিসেম্বরে এ ঘোষণা দেন তিনি। এ সিনেমার মাধ্যমে পরিচালক হিসেবে অভিষেক হতে যাচ্ছে অনুভূতি কাশ্যপের।

এবার পরিচালক জানালেন, এই সিনেমায় নায়িকা চরিত্রে অভিনয় করবেন দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেত্রী রাকুল প্রীত সিং। এ সিনেমায় প্রথমবার অভিনয় করতে যাচ্ছেন রাকুল-আয়ুষ্মান।

আরো পড়ুন:

ডিএনএ ইন্ডিয়া ডটকম এক প্রতিবেদনে জানিয়েছে, সিনেমাটিতে আয়ুষ্মান খুরানার চরিত্রের নাম ডা. উদয় গুপ্তা। আর রাকুলের চরিত্রের নাম ডা. ফাতিমা। তারা দুজনেই মেডিক্যালের শিক্ষার্থী। তবে রাকুল আয়ুষ্মানের সিনিয়রের চরিত্রে অভিনয় করবেন। এতে তাদেরকে রোমান্স করতে দেখা যাবে।

রাকুল প্রীত সিং বলেন—‘ডক্টর জি’ সিনেমার অংশ হতে পেরে আমি খুবই উচ্ছ্বসিত। এই সিনেমায় আয়ুষ্মান খুরানার সঙ্গে প্রথমবার অভিনয় করছি। পরিচালক অনুভূতি ও জঙ্গল পিকচারের প্রতি আমি কৃতজ্ঞ। আমি যখন এই সিনেমার চিত্রনাট্য শুনি তখনই এর প্রেমে পড়ি। মেডিক্যাল কলেজকে কেন্দ্র করে গড়ে ওঠা ড্রামা-কমেডি ঘরানার গল্পের আইডিয়াটি খুবই মজার, যা দর্শকের সামনে নতুন দৃষ্টিভঙ্গি তোলে ধরবে। সিনেমাটির শুটিং শুরুর জন্য আর তর সইছে না।

রাকুলের মতো আয়ুষ্মান খুরানাও দারুণ উচ্ছ্বসিত। বিষয়টি উল্লেখ করে এই অভিনেতা  বলেন—এ সিনেমার চিত্রনাট্য পড়ার পরই প্রেমে পড়ে যাই, কারণ গল্পের ভাবনা একদমই আলাদা। গল্পটি ইউনিক যা দর্শককে আনন্দ দেবে আবার ভাবাবে। ক্যারিয়ারে প্রথমবার চিকিৎসকের চরিত্রে অভিনয় করতে যাচ্ছি।

জঙ্গল পিকচার্সের ব্যানারে নির্মিত হচ্ছে ‘ডক্টর জি’। কবে নাগাদ এ সিনেমার শুটিং শুরু হবে তা জানা যায়নি।

ঢাকা/শান্ত

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়