ঢাকা     বুধবার   ১১ ফেব্রুয়ারি ২০২৬ ||  মাঘ ২৮ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

ওম-মিমির চুম্বনের ছবি ভাইরাল

বিনোদন ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২০:৪০, ৯ ফেব্রুয়ারি ২০২১   আপডেট: ২০:৪২, ৯ ফেব্রুয়ারি ২০২১
ওম-মিমির চুম্বনের ছবি ভাইরাল

গায়ে হলুদের আসরে ‍ওম-মিমি

টলিউড অভিনেতা ওম প্রকাশ সাহানি ও অভিনেত্রী মিমি দত্ত। এক দশকের পরিচয় তাদের। একসময় এ জুটির বন্ধুত্ব রূপ নেয় প্রেমে। গত বছরের শেষের দিকে রেজিস্ট্রি বিয়ে সম্পন্ন করেন তারা।

গত ৩ ফেব্রুয়ারি ধর্মীয় রীতিতে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করেন ওম-মিমি। এই নব দম্পতিকে শুভেচ্ছা জানাতে হাজির হয়েছিলেন টলিউডের একঝাঁক তারকা। এদিকে ওমের সঙ্গে তোলা একটি ছবি মিমি তার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন। অন্তর্জালে যা এখন ভাইরাল।

আরো পড়ুন:

সাধারণত খ্রিষ্টান ধর্মে বিয়ের অনুষ্ঠানের একটি পার্ট হলো বিয়ের অনুষ্ঠানের শেষ পর্বে বর-কনের চুম্বন। ওম ও মিমি একই রীতি অনুসরণ করেন। বিয়ের অনুষ্ঠান শেষ হওয়ার পর বিয়ের পোশাকে একে অপরের ঠোঁটে চুম্বন করেন তারা। আর সেই মুহূর্তটি ক্যামেরাবন্দি করা হয়। ছবিটি মিমি সোশ্যাল মিডিয়া শেয়ার করে লিখেছেন—‘আজকের এই রাত মনে রেখো। কারণ এটি শুরু।’

ওম-মিমির ভাইরাল হওয়া ছবি

২০১১ সালে ‘আলোর বাসা’ ধারাবাহিক নাটকের সেটে প্রথম পরিচয় ওম-মিমির। এরপর তাদের আর কোনো যোগাযোগ ছিল না। পুনরায় ২০১৭ সালে একটি প্রজেক্টে একসঙ্গে কাজ করার সময় দেখা হয় এই জুটির। ধীরে ধীরে বন্ধুত্ব রূপ নেয় প্রেমে।

ঢাকা/শান্ত

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়