ঢাকা     শনিবার   ০৪ এপ্রিল ২০২৬ ||  চৈত্র ২১ ১৪৩২ || ১৫ শাওয়াল ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

বিমানবন্দরে অর্ধ কোটি টাকাসহ ঠাকুরগাঁও জেলা জামায়াতের আমির আটক

নীলফামারী প্রতিনিধি  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:৫২, ১১ ফেব্রুয়ারি ২০২৬   আপডেট: ১৫:২৭, ১১ ফেব্রুয়ারি ২০২৬
বিমানবন্দরে অর্ধ কোটি টাকাসহ ঠাকুরগাঁও জেলা জামায়াতের আমির আটক

অধ্যাপক বেলাল উদ্দীন। ছবি: সংগৃহীত

জাতীয় নির্বাচনের একদিন আগে সৈয়দপুর বিমানবন্দরে বিপুল পরিমাণ টাকাসহ ঠাকুরগাঁও জেলা জামায়াতে ইসলামীর আমির অধ্যাপক বেলাল উদ্দীন প্রধানকে আটক করেছে পুলিশ। 

বুধবার (১১ ফেব্রুয়ারি) দুপুরে সৈয়দপুর বিমানবন্দর থেকে তাকে আটক করা হয়। 

আরো পড়ুন:

নীলফামারী জেলার পুলিশ সুপার শেখ জাহিদুল ইসলাম রাইজিংবিডিকে এ কথা জানান। তিনি বলেন, ‘‘এই অর্থের উৎস ও ব্যবহারের উদ্দেশ্য সম্পর্কে তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।’’

বিমানবন্দর সূত্রে জানা গেছে, ঢাকা থেকে অধ্যাপক বেলাল উদ্দীন প্রধান সৈয়দপুর বিমানবন্দরে নামলে পুলিশ তাকে তল্লাশি করে। এ সময় তার কাছ থেকে বিপুল টাকা জব্দ করা হয়েছে। আটক ব্যক্তি বলেছেন যে তার কাছে থাকা অর্থের পরিমাণ অর্ধ কোটি টাকার বেশি।

ঢাকা/সিথুন/ইভা  

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়