ঢাকা     বুধবার   ১১ ফেব্রুয়ারি ২০২৬ ||  মাঘ ২৮ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

বাগেরহাটে মধ্যরাতে মাহিন্দ্রায় ট্রাকের ধাক্কা, নিহত ২

বাগেরহাট সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:২৫, ১১ ফেব্রুয়ারি ২০২৬  
বাগেরহাটে মধ্যরাতে মাহিন্দ্রায় ট্রাকের ধাক্কা, নিহত ২

প্রতীকী ছবি

বাগেরহাটে পণ্যবাহী ট্রাক ধাক্কা দিয়েছে একটি যাত্রীবাহী মাহিন্দ্রাকে। এ ঘটনায় দুই যুবক নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত তিনজন। তাদের খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) মধ্যরাতে খুলনা-মোংলা মহাসড়কের বাগেরহাট সদর উপজেলার চুলকাঠি চালতেতলা এলাকায় দুর্ঘটনার শিকার হন তারা। 

আরো পড়ুন:

নিহতরা হলেন- বাগেরহাটের মোংলা উপজেলার গোয়ালেরমেঠ গ্রামের জামির খানের ছেলে কাদের খান (২৭) এবং একই উপজেলার দোয়ারিজারা গ্রামের রতন মোল্লার ছেলে লাবলু মোল্লা (৩০)। 

বাগেরহাটের কাটাখালী হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জাফর আহমেদ বলেন, “বাগেরহাট সদর উপজেলার চুলকাঠি চালতেতলা এলাকায় মোংলা থেকে আসা পণ্যবাহী ট্রাক বিপরীত দিক আসা যাত্রীবাহী মাহিন্দ্রাকে ধাক্কা দেয়। মাহিন্দ্রার দুই যাত্রী ঘটনাস্থলেই মারা যান। আহত হন তিনজন। পুলিশ দুইজনকে মৃত অবস্থায় উদ্ধার করে। আহতদের উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। ট্রাকটি আটক করা হয়েছে। চালক পালিয়ে গেছেন।”

ঢাকা/বাদশা/মাসুদ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়