ঢাকা     মঙ্গলবার   ২৪ মার্চ ২০২৬ ||  চৈত্র ১১ ১৪৩২ || ৫ শাওয়াল ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

অমিতাভের বাড়িতে নিরাপত্তা জোরদার

বিনোদন ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:৪৪, ২১ ফেব্রুয়ারি ২০২১   আপডেট: ১২:৪৬, ২১ ফেব্রুয়ারি ২০২১
অমিতাভের বাড়িতে নিরাপত্তা জোরদার

অমিতাভ বচ্চন

বলিউড অভিনেতা অমিতাভ বচ্চনের বাড়িতে নিরাপত্তা জোরদার করেছেন ভারতের মহারাষ্ট্র সরকার। রোববার (২১ ফেব্রুয়ারি) অমিতাভের জুহুর বাংলো ‘জলসা’-এর বাইরে পুলিশকর্মীর সংখ্যা বাড়িয়েছে স্থানীয় প্রশাসন।

কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে মুখ না খুললে শুটিং বন্ধ করে দেওয়া হবে অমিতাভ বচ্চন ও অক্ষয় কুমারের—গত বৃহস্পতিবার এমনই হুমকি দেন কংগ্রেস নেতা নানাভাউ পাটোলের। হুমকি দেওয়ার ৩ দিনের মাথায় অমিতাভের বাড়িতে নিরাপত্তা জোরদার করা হলো। মহারাষ্ট্রের সরকারে শিবসেনার অন্যতম জোট শরিক কংগ্রেস। ধারণা করা হচ্ছে, হুমকির জেরেই এই ব্যবস্থা নেওয়া হয়েছে।

আরো পড়ুন:

নাম প্রকাশে অনিচ্ছুক জুহুর এক পুলিশ কর্মকর্তা ভারতীয় একটি সংবাদমাধ্যমে বলেন—‘সাবধানতার জন্য সাময়িকভাবে এই ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।’ তবে কী কারণে অমিতাভের বাড়ির বাইরে নিরাপত্তা বাড়ানো হলো, তা নিয়ে বলতে নারাজ এই কর্মকর্তা।

গত বৃহস্পতিবার কংগ্রেস নেতা নানাভাউ পাটোলের বলেন, ‘যেভাবে পেট্রোলের দাম বৃদ্ধি পাচ্ছে, তাতে সাধারণ মানুষ বিপদে পড়েছেন। মনমোহন সিংহের সরকার থাকাকালীন যখন পেট্রোলের দাম বেড়েছিল, তখন তো অমিতাভ বচ্চন ও অক্ষয় কুমারের মতো তারকারা এক চুল জায়গা ছাড়েননি। তখন তো খুব টুইট করতেন। আজ তারা নীরব।’

এর পরই হুমকি দিয়ে নানাভাউ বলেন—‘যে সিনেমাগুলোতে অমিতাভ বচ্চন ও অক্ষয় কুমার রয়েছেন, মহারাষ্ট্রে সেই সিনেমার শুটিং বন্ধ করে দেওয়া হবে, হয় নরেন্দ্র মোদি সরকারের দেশদ্রোহী নীতিগুলোর বিরুদ্ধে কথা বলুন, নয়তো আমরা শুটিং বন্ধ করে দেব।’

ঢাকা/শান্ত

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়