ঢাকা     বুধবার   ১১ ফেব্রুয়ারি ২০২৬ ||  মাঘ ২৮ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

ভোটের প্রচারে গিয়ে মিমির পায়ে চোট

বিনোদন ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:১০, ২৭ মার্চ ২০২১   আপডেট: ১৩:৩৪, ২৭ মার্চ ২০২১
ভোটের প্রচারে গিয়ে মিমির পায়ে চোট

টলিউড অভিনেত্রী মিমি চক্রবর্তী। পাশাপাশি তৃণমূল কংগ্রেসের সাংসদ। পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের আগে দলের প্রার্থীদের হয়ে প্রচারে ব্যস্ত এই নায়িকা। এবার ভোটের প্রচার করতে গিয়ে পায়ে চোট পেয়েছেন তিনি।

শুক্রবার (২৬ মার্চ) হুগলির সপ্তগ্রাম বিধানসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী তপন দাশগুপ্ত এবং পুরশুড়ার প্রার্থী দিলীপ যাদবের সমর্থনে বাঁশবেড়িয়ায় প্রচারে যান মিমি চক্রবর্তী। জানা গেছে, গাড়ি চড়ে যাচ্ছিলেন পুরশুড়ায়। গাড়িতে ছিল মাইক এবং অন্য কিছু সামগ্রী, তা মিমির পায়ের ওপর পড়ে যায়। এতেই চোট পান তিনি। গাড়িতেই তার পায়ে বরফ দেওয়া হয়। কিছুক্ষণ বিশ্রামের পর যন্ত্রণা নিয়েই প্রচার চালিয়ে গেছেন এই অভিনেত্রী। প্রচার সেরে হেলিকপ্টারে চড়ে মিমি কলকাতা ফিরে আসেন।

আরো পড়ুন:

পরবর্তী সময়ে চিকিৎসকরা মিমির চোট পরীক্ষা করে জানান— আঘাত খুব গুরুতর নয়। কয়েকদিন নিয়ম মেনে চললেই ব্যথা কমে যাবে।

রাজনীতির পাশাপাশি নিয়মিত অভিনয় চালিয়ে যাচ্ছেন মিমি। তার সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘এসওএস কলকাতা’। গত বছর দুর্গাপূজা উপলক্ষে মুক্তি পায় এটি। এই অভিনেত্রীর পরবর্তী  সিনেমা ‘খেলা যখন’ ও ‘সিঁদুর খেলা’।

ঢাকা/মারুফ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়