ঢাকা     শনিবার   ০৭ ফেব্রুয়ারি ২০২৬ ||  মাঘ ২৪ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

দর্শনার সঙ্গে হোলি খেললেন শাকিব

প্রকাশিত: ১৪:১২, ২৯ মার্চ ২০২১   আপডেট: ১৮:২৩, ২৯ মার্চ ২০২১
দর্শনার সঙ্গে হোলি খেললেন শাকিব

শুটিং স্পট। ধবধবে সাদা পাঞ্জাবি পরে ক্যামেরার সামনে দাঁড়ানোর প্রস্তুতি নিচ্ছেন শাকিব খান। কিছু বুঝে ওঠার আগেই তাকে আবির মাখিয়ে দিলেন দর্শনা! মুহূর্তেই লাল, নীল, হলুদ রঙে রঙিন হয়ে উঠলেন শাকিব।

গতকাল ছিল দোল পূর্ণিমা। এ দিন সনাতন ধর্মাবলম্বীরা রঙ খেলার আনন্দে মেতে ওঠেন। শুটিং স্পটেও হোলি খেলতে দেখা গেছে নায়িকা দর্শনাকে। এই আনন্দে যোগ দেন নায়ক শাকিব খানও।

শাকিব খান পাবনায় ‘অন্তরাত্মা’ সিনেমার শুটিং করছেন। ওয়াজেদ আলী সুমন পরিচালিত সিনেমাটিতে শাকিব খানের বিপরীতে অভিনয় করছেন দর্শনা বণিক।

এদিকে গতকাল ছিল (২৮ মার্চ) শাকিব খানের জন্মদিন। হোলি উৎসবে জন্মদিন বাড়তি আনন্দ যোগ করে। এ উপলক্ষে দুটি হাতি নিয়ে ব্যান্ডপার্টির আয়োজন করেন  প্রযোজক সোহানী হোসেন। শুটিং স্পট এবং রিসোর্টে আলোকসজ্জা করে শাকিবের ব্যানারে মুড়িয়ে ফেলা হয়। জাঁকজমকপূর্ণ আয়োজনের মধ্য দিয়ে কেক কেটে জন্মদিন উদযাপন করেন দেশসেরা এই নায়ক। 
 

ঢাকা/রাহাত সাইফুল

সর্বশেষ

পাঠকপ্রিয়