ঢাকা     শনিবার   ০৭ ফেব্রুয়ারি ২০২৬ ||  মাঘ ২৪ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

ধর্মের জন্য শোবিজ ছাড়লেন সাকিব খান

বিনোদন ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:৪১, ৭ এপ্রিল ২০২১   আপডেট: ১৬:৪৭, ৭ এপ্রিল ২০২১
ধর্মের জন্য শোবিজ ছাড়লেন সাকিব খান

ধর্মের জন্য শোবিজ ছাড়লেন ‘রোডিস রেভল্যুশন’খ্যাত সাকিব খান। ফটো ও ভিডিও শেয়ারিং সাইট ইনস্টাগ্রামে খবরটি জানিয়েছেন এই মডেল-অভিনেতা।

ভারতীয় শোবিজ ছাড়ার প্রসঙ্গে তিনি লিখেছেন, ‘আসসালামু আলাইকুম ভাই ও বোনেরা। আশা করছি সবাই ভালো আছেন। আজকের পোস্টটি আমি শোবিজ ছাড়ছি তা জানানোর জন্য। ভবিষ্যতে কোনো মডেলিং অথবা অভিনয় করব না।’ 

আরো পড়ুন:

সাকিব আরো লেখেন, ‘এমন না যে আমার কাছে কোনো কাজ ছিল না। আমার হাতে বেশ কয়েকটি কাজ ছিল। কিন্তু আল্লাহর ইচ্ছা ছিল না। সম্ভবত আল্লাহ আমাকে নিয়ে আরো ভালো কিছু ভেবে রেখেছেন। ইনশাআল্লাহ। তিনি সবচেয়ে ভালো পরিকল্পনাকারী। মুম্বাইয়ে আমাকে অনেক সংগ্রাম করতে হয়েছে কিন্তু গর্বের সঙ্গে বলতে চাই, এক বছরের এই অল্প সময়ের মধ্যে অনেক ভক্ত অনুরাগী পেয়েছি। কিন্তু সেটা তো দুনিয়ার জন্য, আখিরাতের জন্য কিছু নেই। এক কথায় আমি ইসলাম থেকে দূরে সরে যাচ্ছিলাম। আমি নামাজ পড়তাম কিন্তু শান্তি ও আল্লাহর প্রতি আমার দায়িত্বের কিছুটা ঘাটতি হচ্ছিল। তাই এখন আমি আল্লাহর কাছে পরিপূর্ণভাবে নত হলাম। যে শান্তির খোঁজ আমি করছিলাম সেটি তো আমার সামনেই ছিল আমার কোরআনে।’

সকলের কাছে ক্ষমা চেয়ে সাকিব খান লিখেছেন, ‘আমি জেনে বা না জেনে যদি কারো মনে আঘাত দিয়ে থাকি তাহলে দুঃখিত। দোয়ায় আমাকে স্মরণ রাখবেন। আল্লাহ আপনাদের দোয়া কবুল করে আমার ওপর শান্তি বর্ষণ করবেন। আমিন।’

ঢাকা/মারুফ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়