ঢাকা     শনিবার   ০৭ ফেব্রুয়ারি ২০২৬ ||  মাঘ ২৪ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

‘শুভ জন্মদিন রাইজিংবিডি’

বিনোদন ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:৫২, ২৬ এপ্রিল ২০২১   আপডেট: ১৩:১৯, ২৬ এপ্রিল ২০২১

পজিটিভ বাংলাদেশ’—স্লোগানকে সামনে রেখে ইতিবাচক সংবাদ পরিবেশন করছে পাঠকপ্রিয় নিউজপোর্টাল রাইজিংবিডি.কম। সোমবার (২৬ এপ্রিল) গৌরবের ৯ম বছরে পা রাখলো প্রতিষ্ঠানটি। বিশেষ এই দিনে শুভেচ্ছা জানিয়েছেন দুই পর্দার জনপ্রিয় অভিনেতা আব্দুন নূর সজল।

বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের কারণে বর্তমান অবস্থানে আসতে পেরেছে রাইজিংবিডি। তা স্মরণ করে সজল বলেন—‘শুভ জন্মদিন রাইজিংবিডি.কম। দেখতে দেখতে নবম বছরে পদার্পণ। একটি অনলাইন নিউজ পোর্টালের এই দীর্ঘ সময় কাজ করে যাওয়া, সুন্দর একটি জায়গা গড়ে নেওয়া মোটেও সহজ কাজ নয়। কিন্তু এটি সম্ভব হয়েছে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের কারণে।’

আরো পড়ুন:

সকলকে শুভেচ্ছা জানিয়ে এই অভিনেতা বলেন, ‘আমার ভীষণ পছন্দের অনলাইন নিউজ পোর্টাল রাইজিংবিডি.কম। প্রতিষ্ঠানটির সংশ্লিষ্ট সকলকে আমার হৃদয়ের অন্তঃস্থল থেকে জানাচ্ছি শুভেচ্ছা ও ভালোবাসা। আশা করছি, এভাবেই সামনের দিকে এগিয়ে যাবে।’

২০১৩ সালের ২৬ এপ্রিল পথচলা শুরু করে রাইজিংবিডি। দীর্ঘ পথচলায় নিউজ পোর্টালটি এখন কোটি মানুষের প্রিয় সংবাদমাধ্যম। প্রতিষ্ঠাবার্ষিকীতে দেশ-বিদেশে রাইজিংবিডি’র অগনিত পাঠক, বিজ্ঞাপনদাতা, শুভান্যুধায়ীদের প্রতি শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন রাইজিংবিডির প্রকাশক এস এম জাহিদ হাসান এবং উপদেষ্টা সম্পাদক উদয় হাকিম। যাদের ঘিরে পজিটিভ চিন্তাধারায় কাজ করে চলেছে পুরো রাইজিংবিডি পরিবার। এরসঙ্গে নতুন করে রাইজিংবিডির সঙ্গে ভারপ্রাপ্ত সম্পাদক হিসেবে যুক্ত হয়েছেন তারুণ্যের প্রতীক এম এম কায়সার।

আজ এমন গৌরবের দিনে বলা যায়, চালু হওয়ার অল্প দিনের মধ্যেই জনপ্রিয় হয়ে ওঠে রাইজিংবিডি ডটকম। পাঠকের চাহিদা অনুযায়ী নিউজ পোর্টালটিতে বিন্যাসিত হয়েছে অনেকগুলো জনপ্রিয় বিভাগ। সেগুলো হচ্ছে—সাহিত্য, বিনোদন, খেলাধুলা, আন্তর্জাতিক, নারী ও শিশু, ব্যবসা-বাণিজ্য, অর্থনীতি, ব্যাংক-বিমা, শেয়ারবাজার, শিল্পকারখানা, করপোরেট কর্নার, কৃষি, রাজনীতি, কূটনীতি, বিজ্ঞান প্রযুক্তি, স্বাস্থ্য, পরিবেশ, লাইফস্টাইল, শিক্ষা, ভ্রমণ, মতামত, সাক্ষাৎকার, মিডিয়া, আইন ও অপরাধ, প্রবাস, ছবিঘর, ‘সাতসতেরো’, ‘অন্যদুনিয়া’, ‘দেহঘড়ি’ রাইজিংবিডি স্পেশাল ও পজিটিভ বাংলাদেশ।

তা ছাড়াও প্রকাশ হচ্ছে বিশেষ দিনে বিশেষ বিশেষ সংখ্যা। পাঠকের চাহিদা পূরণে নতুন করে যোগ হয়েছে লাইভ প্রোগ্রাম। সময়ের সঙ্গে তাল মিলিয়ে নিত্যনতুন পরিকল্পনায় প্রতিদিনই ঋদ্ধ হচ্ছে রাইজিংবিডি।

ঢাকা/শান্ত

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়