ঢাকা     শনিবার   ০৭ ফেব্রুয়ারি ২০২৬ ||  মাঘ ২৪ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

রাইজিংবিডি দায়িত্বশীল নিউজ পোর্টাল: টোকন ঠাকুর

বিনোদন ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:৩১, ২৬ এপ্রিল ২০২১   আপডেট: ০৬:৪৮, ২৭ এপ্রিল ২০২১

‘পজিটিভ বাংলাদেশ’—স্লোগানকে সামনে রেখে ইতিবাচক সংবাদ পরিবেশন করছে পাঠকপ্রিয় নিউজ পোর্টাল রাইজিংবিডি.কম। সোমবার (২৬ এপ্রিল) গৌরবের ৯ম বছরে পা রাখলো প্রতিষ্ঠানটি। বিশেষ এই দিনে শুভেচ্ছা জানিয়েছেন কবি ও চলচ্চিত্র নির্মাতা টোকন ঠাকুর।

একজন পাঠক হিসেবে রাইজিংবিডি দারুণ পছন্দ করেন টোকন ঠাকুর। বিষয়টি উল্লেখ করে তিনি বলেন—‘রাইজিংবিডি ডটকম অনেকগুলো বছর পার করলো। এই সময়ে হাতেগোনা কয়কটি অনলাইন নিউজ পোর্টাল রয়েছে যেগুলো খুব জনপ্রিয়, দায়িত্বশীল ও মানে-গুণে পাঠের যোগ‌্য। এর মধ‌্যে অন‌্যতম রাইজিংবিডি.কম। আমি এই সংবাদমাধ‌্যমটিকে পছন্দ করি। অনেক বছর ধরে রাইজিংবিডিতে আমি নিজেও লিখে আসছি। এখন হয়তো নিয়মিত লেখা হচ্ছে না। কিন্তু পাঠক হিসেবে নিয়মিত রাইজিংবিডি পড়ি।’

আরো পড়ুন:

রাইজিংবিডি কর্তৃপক্ষকে শুভেচ্ছা জানিয়ে টোকন ঠাকুর বলেন, ‘রাইজিংবিডির প্রতিষ্ঠাবার্ষিকীতে লেখক-পাঠক ও এই সংবাদমাধ‌্যমটির ব‌্যবস্থাপনায় যারা জড়িত তাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি। সবাইকে আমার শুভেচ্ছা, ভালোবাসা ও অভিনন্দন।’

২০১৩ সালের ২৬ এপ্রিল পথচলা শুরু করে রাইজিংবিডি। দীর্ঘ পথচলায় নিউজ পোর্টালটি এখন কোটি মানুষের প্রিয় সংবাদমাধ্যম। প্রতিষ্ঠাবার্ষিকীতে দেশ-বিদেশে রাইজিংবিডি’র অগনিত পাঠক, বিজ্ঞাপনদাতা, শুভান্যুধায়ীদের প্রতি শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন রাইজিংবিডির প্রকাশক এস এম জাহিদ হাসান এবং উপদেষ্টা সম্পাদক উদয় হাকিম। যাদের ঘিরে পজিটিভ চিন্তাধারায় কাজ করে চলেছে পুরো রাইজিংবিডি পরিবার। এরসঙ্গে নতুন করে রাইজিংবিডির সঙ্গে ভারপ্রাপ্ত সম্পাদক হিসেবে যুক্ত হয়েছেন তারুণ্যের প্রতীক এম এম কায়সার।

আজ এমন গৌরবের দিনে বলা যায়, চালু হওয়ার অল্প দিনের মধ্যেই জনপ্রিয় হয়ে ওঠে রাইজিংবিডি ডটকম। পাঠকের চাহিদা অনুযায়ী নিউজ পোর্টালটিতে বিন্যাসিত হয়েছে অনেকগুলো জনপ্রিয় বিভাগ। সেগুলো হচ্ছে—সাহিত্য, বিনোদন, খেলাধুলা, আন্তর্জাতিক, নারী ও শিশু, ব্যবসা-বাণিজ্য, অর্থনীতি, ব্যাংক-বিমা, শেয়ারবাজার, শিল্পকারখানা, করপোরেট কর্নার, কৃষি, রাজনীতি, কূটনীতি, বিজ্ঞান প্রযুক্তি, স্বাস্থ্য, পরিবেশ, লাইফস্টাইল, শিক্ষা, ভ্রমণ, মতামত, সাক্ষাৎকার, মিডিয়া, আইন ও অপরাধ, প্রবাস, ছবিঘর, ‘সাতসতেরো’, ‘অন্যদুনিয়া’, ‘দেহঘড়ি’ রাইজিংবিডি স্পেশাল ও পজিটিভ বাংলাদেশ।

তা ছাড়াও প্রকাশ হচ্ছে বিশেষ দিনে বিশেষ বিশেষ সংখ্যা। পাঠকের চাহিদা পূরণে নতুন করে যোগ হয়েছে লাইভ প্রোগ্রাম। সময়ের সঙ্গে তাল মিলিয়ে নিত্যনতুন পরিকল্পনায় প্রতিদিনই ঋদ্ধ হচ্ছে রাইজিংবিডি।

ঢাকা/শান্ত

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়