ঢাকা     মঙ্গলবার   ২৪ মার্চ ২০২৬ ||  চৈত্র ১১ ১৪৩২ || ৫ শাওয়াল ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

‘অনেক পথ অতিক্রম করবে রাইজিংবিডি’

সাগর খান || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:৩৯, ২৬ এপ্রিল ২০২১   আপডেট: ১৭:৫৩, ২৬ এপ্রিল ২০২১

‘পজিটিভ বাংলাদেশ’—স্লোগানকে সামনে রেখে ইতিবাচক সংবাদ পরিবেশন করছে পাঠকপ্রিয় নিউজপোর্টাল রাইজিংবিডি.কম। সোমবার (২৬ এপ্রিল) গৌরবের ৯ম বছরে পা রাখলো প্রতিষ্ঠানটি। বিশেষ এই দিনে শুভেচ্ছা জানিয়েছেন বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক জায়েদ খান।  

চলচ্চিত্র শিল্পী সমিতির পক্ষ থেকে রাইজিংবিডিকে শুভেচ্ছা জানিয়ে জায়েদ খান বলেন, ‘শুভ জন্মদিন রাইজিংবিডি। অল্প সময়ের মধ্যে হাটি হাটি পা পা করে অনেকটা পথ অতিক্রম করে পৌঁছে গিয়েছে জনপ্রিয়তার শীর্ষে। আমাদের বিশ্বাস, এখন যেমন বস্তুনিষ্ঠ-নিরপেক্ষ সংবাদ প্রকাশ করছে, ভবিষ‌্যতেও এভাবে নিরপেক্ষ-বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশ করে যাবে।’

আরো পড়ুন:

নিয়মিত রাইজিংবিডি পড়েন জায়েদ খান। এ বিষয়ে তিনি বলেন, ‘অনলাইনে এসে আমরা যদি রাইজিংবিডির নিউজ না পড়ি তাহলে ওইদিন আমাদের মনই ভালো হয় না। রাইজিংবিডি এরকম হাজার হাজার বছর জন্মদিন পালন করবে সেই প্রত্যাশা করছি। বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির পক্ষ থেকে রাইজিংবিডির প্রতিষ্ঠাবাষির্কীতে অনেক অনেক শুভেচ্ছা, ভালোবাসা, অভিন্দন। আবারো বলি, অনেক পথ অতিক্রম করবে রাইজিংবিডি, জনপ্রিয়তার শীর্ষে যাবে সেই প্রত্যাশা। হ্যাপি বার্থডে।’

২০১৩ সালের ২৬ এপ্রিল পথচলা শুরু করে রাইজিংবিডি। দীর্ঘ পথচলায় নিউজ পোর্টালটি এখন কোটি মানুষের প্রিয় সংবাদমাধ্যম। প্রতিষ্ঠাবার্ষিকীতে দেশ-বিদেশে রাইজিংবিডি’র অগনিত পাঠক, বিজ্ঞাপনদাতা, শুভান্যুধায়ীদের প্রতি শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন রাইজিংবিডির প্রকাশক এস এম জাহিদ হাসান এবং উপদেষ্টা সম্পাদক উদয় হাকিম। যাদের ঘিরে পজিটিভ চিন্তাধারায় কাজ করে চলেছে পুরো রাইজিংবিডি পরিবার।এরসঙ্গে নতুন করে রাইজিংবিডির সঙ্গে ভারপ্রাপ্ত সম্পাদক হিসেবে যুক্ত হয়েছেন তারুণ্যের প্রতীক এম এম কায়সার।

আজ এমন গৌরবের দিনে বলা যায়, চালু হওয়ার অল্প দিনের মধ্যেই জনপ্রিয় হয়ে ওঠে রাইজিংবিডি ডটকম। পাঠকের চাহিদা অনুযায়ী নিউজ পোর্টালটিতে বিন্যাসিত হয়েছে অনেকগুলো জনপ্রিয় বিভাগ। সেগুলো হচ্ছে—সাহিত্য, বিনোদন, খেলাধুলা, আন্তর্জাতিক, নারী ও শিশু, ব্যবসা-বাণিজ্য, অর্থনীতি, ব্যাংক-বিমা, শেয়ারবাজার, শিল্পকারখানা, করপোরেট কর্নার, কৃষি, রাজনীতি, কূটনীতি, বিজ্ঞান প্রযুক্তি, স্বাস্থ্য, পরিবেশ, লাইফস্টাইল, শিক্ষা, ভ্রমণ, মতামত, সাক্ষাৎকার, মিডিয়া, আইন ও অপরাধ, প্রবাস, ছবিঘর, ‘সাতসতেরো’, ‘অন্যদুনিয়া’, ‘দেহঘড়ি’ রাইজিংবিডি স্পেশাল ও পজিটিভ বাংলাদেশ।

তা ছাড়াও প্রকাশ হচ্ছে বিশেষ দিনে বিশেষ বিশেষ সংখ্যা। পাঠকের চাহিদা পূরণে নতুন করে যোগ হয়েছে লাইভ প্রোগ্রাম। সময়ের সঙ্গে তাল মিলিয়ে নিত্যনতুন পরিকল্পনায় প্রতিদিনই ঋদ্ধ হচ্ছে রাইজিংবিডি।

ঢাকা/রাহাত সাইফুল/শান্ত

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়