ঢাকা     শনিবার   ০৭ ফেব্রুয়ারি ২০২৬ ||  মাঘ ২৪ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

‘আমাকে মেরেছে, কয়েকবার মৌসুমীকেও মেরেছে’

প্রকাশিত: ১৬:০৩, ২৭ এপ্রিল ২০২১   আপডেট: ১৬:৪২, ২৭ এপ্রিল ২০২১
‘আমাকে মেরেছে, কয়েকবার মৌসুমীকেও মেরেছে’

দেশের জনপ্রিয় তারকা দম্পতি মৌসুমী-ওমর সানি। সোশ্যাল মিডিয়ায় বেশ সক্রিয় দুজন। বিশেষ করে ওমর সানি ফেসবুকে সমসাময়িক বিষয় নিয়ে নিয়মিত পোস্ট দেন। সম্প্রতি বরেণ্য তারকাশিল্পী মিশা সওদাগর, ফারুক ও নায়ক আলমগীরের মৃত্যু গুজব রটে। বিষয়টি ভীষণ সমালোচিত হয় সামাজিক যোগাযোগমাধ্যমে। 

এদিকে বিষয়টি নিয়ে মুখ খুলেছেন চিত্রনায়ক ওমর সানি। এ অভিনেতা ফেসবুক স্ট্যাটাসে লিখেছেন— ইউটিউব চ্যানেল নিয়ে একটা নীতিমালা থাকা উচিত এবং তথ্যগুলো তথ্য মন্ত্রণালয়ের আন্ডারে থাকা উচিত- তা কি হচ্ছে! কত হাজার গুঞ্জন হলে নীতিমালা করবেন? আমাকে মেরেছে, কয়েকবার মৌসুমীকেও মেরেছে, এটিএম সাহেবকে মেরেছিল অনেকবার। আরো অনেককে মেরেছে! এদিকে আমাদের চলচ্চিত্রের বটবৃক্ষ আলমগীর সাহেবকে মারলেন। না উনি মারা যাননি, বেঁচে আছেন।

আরো পড়ুন:

তথ‌্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে ওমর সানি লিখেন, কয়েকদিন আগে দেখলাম সাইড লাইনে বসে থাকা একটি মেয়েকে তার অসুস্থতা ও অসহায়ত্ব নিয়ে তাকে নায়িকা বানিয়েছেন, আসলে উনি নায়িকা নন, আরো অনেক গল্প। একটা নীতিমালা হওয়া উচিত। কোনো কন্ট্রোল নেই, আমাদের বিক্রি করে দেদারছে পয়সা কামাচ্ছে তারা। যারা এগুলো করছে তারা কি মানুষ নাকি! যাই হোক তথ্যমন্ত্রী এবং রাষ্ট্র মহোদয়কে বললাম।

ঢাকা/রাহাত সাইফুল/শান্ত

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়