ঢাকা     শনিবার   ০৯ মে ২০২৬ ||  বৈশাখ ২৬ ১৪৩৩ || ২২ জিলকদ ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

মোটা অঙ্কের পারিশ্রমিক নিচ্ছেন রাজকুমার

বিনোদন ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:১১, ২৭ এপ্রিল ২০২১   আপডেট: ১৬:১৪, ২৭ এপ্রিল ২০২১
মোটা অঙ্কের পারিশ্রমিক নিচ্ছেন রাজকুমার

বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় বলিউড অভিনেতা রাজকুমার রাও। অভিনয় ক্যারিয়ারে বেশ ভালো সময় পার করছেন। শোনা যাচ্ছে, নেটফ্লিক্সের একটি সিনেমার জন্য মোটা অঙ্কের পারিশ্রমিক নিচ্ছেন তিনি।

কিছুদিন আগে মুক্তি পাওয়া ‘দ্য হোয়াইট টাইগার’ সিনেমাটি বেশ ভালো সাড়া ফেলেছে। নেটফ্লিক্সের এই সিনেমায় অভিনয় করেছেন রাজকুমার। সিনেমাটি চলতি বছর অস্কারের জন্যও মনোনীত হয়। এরপরই নাকি পারশ্রমিক বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন এই অভিনেতা।

আরো পড়ুন:

জানা গেছে, পরিচালক শ্রীরাম রাঘবনের প্রোডাকশনে নেটফ্লিক্সের জন্য ‘মণিকা, ও মাই ডার্লিং’ সিনেমায় অভিনয় করবেন রাজকুমার। এর জন্য ১৫ কোটি রুপি নিচ্ছেন তিনি, যা এই অভিনেতার অন্য সিনেমাগুলোর তুলনায় অনেক বেশি। এর আগে প্রতি সিনেমার জন্য ৬ কোটি রুপি নিতেন তিনি।

‘মণিকা, ও মাই ডার্লিং’ পরিচালনা করবেন ভাসান বালা। এতে রাজকুমারের বিপরীতে অভিনয় করবেন হুমা কোরেশি।

বর্তমানে রাজকুমারের ঝুলিতে একাধিক সিনেমা রয়েছে। ‘হাম দো হামারে দো’ এবং ‘বাধাই দো’ সিনেমায় দেখা যাবে তাকে। করোনা পরিস্থিতি স্বাভাবিক হলেই নেটফ্লিক্সের সিনেমাটির শুটিং করবেন রাজকুমার।

ঢাকা/মারুফ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়