ঢাকা     শনিবার   ০৭ ফেব্রুয়ারি ২০২৬ ||  মাঘ ২৪ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

বর্ষাকে নিয়ে প্রকাশ্যে অনন্ত

প্রকাশিত: ১৪:৪৮, ২৮ এপ্রিল ২০২১  
বর্ষাকে নিয়ে প্রকাশ্যে অনন্ত

ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় চিত্রনায়ক অনন্ত জলিল। সিনেমায় অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহার করে তিনি পরিচিতি পেয়েছেন। তার পরবর্তী সিনেমা ‘দিন-দ্য ডে’। ঈদুল আজহায় মুক্তি পাবে সিনেমাটি।

ইতোমধ্যে সিনেমাটির অফিসিয়াল ট্রেইলার এবং পোস্টার প্রকাশিত হয়েছে। এবার বর্ষাকে নিয়ে সিনেমার নতুন আরেকটি পোস্টার প্রকাশ করলেন অনন্ত জলিল। 
বাংলাদেশ ও ইরানের যৌথ প্রযোজনায় সিনেমাটি নির্মিত হয়েছে। এতে অনন্তর বিপরীতে অভিনয় করেছেন বর্ষা। ‘দিন-দ্য ডে’ পরিচালনা করেছেন ইরানি নির্মাতা মুর্তজা অতাশ জমজম।

বাংলাদেশ ছাড়াও এ সিনেমার দৃশ্যধারণের কাজ হয়েছে ইরান, তুরস্ক, আফগানিস্তানের বিভিন্ন স্থানে। গল্পের প্রয়োজনে নতুনত্ব আনাসহ যতটা বাস্তবভাবে দৃশ্যগুলো ফুটিয়ে তোলা যায়, সে লক্ষ্যেই বিশ্বের বিভিন্ন দেশে সিনেমাটির শুটিং করা হয়েছে বলে জানান অনন্ত জলিল।

সিনেমায় অনন্ত জলিলকে দেখা যাবে আন্তর্জাতিক সংস্থার পুলিশ অফিসারের চরিত্রে। সন্ত্রাসগোষ্ঠী দমনে বিভিন্ন অভিযানে অংশ নিতে দেখা যাবে তাকে। সিনেমায় ইসলাম ধর্মের সঠিক বার্তা তুলে ধরা হবে। অ্যাকশনে ভরপুর এ সিনেমায় থাকবে পারস্য সভ্যতার আমেজ।

২০১৮ সালের শেষ দিকে ইরানের ফারাবি ফাউন্ডেশনের সঙ্গে ‘দিন-দ্য ডে’ সিনেমা যৌথভাবে প্রযোজনার জন্য আনুষ্ঠানিকভাবে চুক্তিবদ্ধ হন অনন্ত।
 

ঢাকা/রাহাত সাইফুল

সর্বশেষ

পাঠকপ্রিয়