ঢাকা     শনিবার   ০৭ ফেব্রুয়ারি ২০২৬ ||  মাঘ ২৪ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

ইকবালের ‘গুলশানের চামেলী’ মিম

প্রকাশিত: ১৪:২৫, ২৯ এপ্রিল ২০২১  
ইকবালের ‘গুলশানের চামেলী’ মিম

চেয়ারের সঙ্গে অর্ধনগ্ন এক নারীকে বেঁধে রাখা হয়েছে। চারপাশে ছড়িয়ে ছিটিয়ে থাকা রক্ত বলছে, তাকে নির্যাতন করা হয়েছে। ‘গুলশানের চামেলী’ নামের একটি সিনেমার পোস্টারে এমনটা দেখা যায়।

পোস্টারটি প্রকাশের পর নেটদুনিয়ায় শোরগোল পড়ে যায়। একজন পতিতার গল্প নিয়ে নির্মিত হচ্ছে সিনেমাটি। মোহাম্মদ ইকবাল প্রযোজিত এই সিনেমার নায়িকা চরিত্রে কে অভিনয় করবেন তা নিয়ে চলছিল নানা গুঞ্জন। এবার জানা গেল, সিনেমাটির নায়িকা হচ্ছেন মারিয়া মিম।

আরো পড়ুন:

এ তথ‌্য নিশ্চিত করে ইকবাল রাইজিংবিডিকে বলেন, ‘‘অনেকদিন ধরেই ‘গুলশানের চামেলী’ সিনেমার জন্য নায়িকা খুঁজছি। এই সিনেমায় দুজন নায়িকা থাকছেন। এর মধ্যে একজন মিমকে চূড়ান্ত করেছি। অন্যজন কলকাতা থেকে নেব।’’

শুটিং শুরুর বিষয়ে ইকবাল বলেন, ‘‘ঈদের পর করোনা পরিস্থিতি স্বাভাবিক হলে সিনেমাটির শুটিং শুরু করব। এছাড়া ‘রিভেঞ্জ’সহ মোট তিনটি সিনেমা নিজেই পরিচালনা করব।’’

মারিয়া মিম শোবিজের পরিচিত মুখ। একাধিক বিজ্ঞাপনে মডেল হয়ে নিজের পরিচিতি বাড়িয়েছেন। কাজ করেছেন ওয়েব সিরিজেও। এই সিনেমার মাধ্যমে প্রথমবার চলচ্চিত্রে পা রাখছেন তিনি।

ঢাকা/রাহাত সাইফুল/শান্ত

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়