ঢাকা     মঙ্গলবার   ১০ ফেব্রুয়ারি ২০২৬ ||  মাঘ ২৭ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

জুঁইয়ের লাভ ডাউন!

প্রকাশিত: ১২:৩৩, ৪ মে ২০২১  
জুঁইয়ের লাভ ডাউন!

বেশ কয়েক বছর ধরে টেলিভিশন নাটকে কাজ করছেন বর্তমান প্রজন্মের অভিনেত্রী মৌরিতা জুঁই। পাশাপাশি বিজ্ঞাপনচিত্রে কাজ করছেন তিনি। ঈদুল ফিতর উপলক্ষে ‘লাভ ডাউন’ নামে একটি নাটকে অভিনয় করলেন জুঁই।

আলমগীর সাগর পরিচালিত এই নাটকে মারজুক রাসেলের বিপরীতে অভিনয় করেছেন জুঁই। এছাড়াও অভিনয় করেছেন—মনিরা মিঠু, রকি খান, পাবেল প্রমুখ। গত ২-৩ মে রাজধানীর উত্তরায় দৃশ্য ধারণের কাজ শেষ হয়েছে বলে রাইজিংবিডিকে জানান জুঁই।

আরো পড়ুন:

তা ছাড়া ‘পিকচার বাজ’ নামে একটি ধারাবাহিক নাটকে অভিনয় করছেন জুঁই। পিকু হাসান পরিচালিত নাটকটির কেন্দ্রীয় চরিত্রে দেখা যাবে তাকে। মৌরিতা জুঁই অভিনীত ‘শেষ ট্রেন’, ‘টিপ সই’, ‘ইমোশন’সহ বেশ কিছু নাটক বিভিন্ন টিভি চ্যানেলে প্রচারের অপেক্ষায় রয়েছে।

ঢাকা/রাহাত সাইফুল/শান্ত

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়