ঢাকা     শনিবার   ০৭ ফেব্রুয়ারি ২০২৬ ||  মাঘ ২৪ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

বাবা জানেন না, নোবেল বললেন, ‘কী করবো দেখতে পাবেন’

রাহাত সাইফুল || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:১৮, ২ জুন ২০২১   আপডেট: ১৯:২৯, ২ জুন ২০২১
বাবা জানেন না, নোবেল বললেন, ‘কী করবো দেখতে পাবেন’

অবশেষে গুঞ্জন হলো সত্য। গায়ক মাইনুল আহসান নোবেলের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করেছেন গীতিকার ও সুরকার ইথুন বাবু। ফেইসবুকে মানহানিকর স্ট্যাটাস দেওয়ার অভিযোগে দায়ের করা মামলাটি সিআইডিকে তদন্তের নির্দেশ দিয়েছেন আদালত।

এ প্রসঙ্গে জানতে নোবেলকে সকালে ফোন দেওয়া হলে তার ফোন বন্ধ পাওয়া যায়। এরপর ফোন দেওয়া হয় তার বাবা মোজাফফর এইচ নান্নুকে। তার কাছে মামলার বিষয়ে জানতে চাওয়া হলে তিনি বলেন, ‘এ বিষয়ে কিছু জানি না। নোবেলের সঙ্গে কথা বলে আপনাকে জানাব।’ এরপর দ্রুত তিনি ফোনের সংযোগ কেটে দেন।

এদিকে একাধিকবার চেষ্টার পর আজ (২ জুন) বিকালে নোবেল এই প্রতিবেদকের ফোন রিসিভ করেন। মামলা হয়েছে শুনেছেন কিনা, কী ধরনের পদক্ষেপ নিতে চাচ্ছেন? জানতে চাইলে নোবেল বলেন, ‘কী করতে চাচ্ছি সেটা যখন হবে তখনই দেখতে পারবেন। এ বিষয়ে আমি কোনো বক্তব্য দিতে চাচ্ছি না।’   

বুধবার (২ জুন) বাংলাদেশ সাইবার ট্রাইব্যুনালের বিচারক আসসামছ জগলুল হোসেনের আদালত গীতিকার, সুরকার ও সংগীত পরিচালক ইথুন বাবুর দায়ের করা মামলাটি গ্রহণ করেন। আদালত পর্যবেক্ষণ শেষে সিআইডিকে মামলাটি তদন্ত করে আগামী ৬ জুলাই প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন। বাদীপক্ষের আইনজীবী ফারুক আহাম্মদ এ তথ্য জানান।

মামলার অভিযোগ থেকে জানা যায়, সম্প্রতি ফেইসবুকে ইথুন বাবুকে ‘চোর’ আখ্যা দিয়ে একটি স্ট্যাটাস দেন নোবেল। সেখানে তিনি ইথুন বাবুর বিরুদ্ধে ‘অন্যের গান নিজের নামে চালায় দিসে’ অভিযোগ করেন।  
 

ঢাকা/তারা

সর্বশেষ

পাঠকপ্রিয়