ঢাকা     শনিবার   ০৭ ফেব্রুয়ারি ২০২৬ ||  মাঘ ২৪ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

বর্ষার ‘সুপার ডুপার হট’

প্রকাশিত: ১৩:২১, ২৭ জুন ২০২১   আপডেট: ১৩:৩৫, ২৭ জুন ২০২১
বর্ষার ‘সুপার ডুপার হট’

বর্তমান সময়ের সংগীতশিল্পী বর্ষা চৌধুরী। এক সময় নিয়মিত গান করলেও মাঝে একযুগের বিরতি নেন এই শিল্পী। এবার নতুন গান নিয়ে ফিরছেন বর্ষা। অনুরূপ আইচের লেখা ‘সুপার ডুপার হট’ শিরোনামের গানটিতে কণ্ঠ দিয়েছেন তিনি।

এফ এ প্রীতমের সুরে সম্প্রতি গানটির রেকর্ডিং সম্পন্ন হয়েছে। বর্ষার ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে মুক্তি পাবে গানটি।

আরো পড়ুন:

বর্ষা চৌধুরী বলেন, ‘মিডিয়ায় আমার আগমন ঘটে গায়িকা হিসেবে। গান আমার রক্তে মিশে আছে। নানা ব্যস্ততার কারণে এতদিন গান প্রকাশ করতে পারিনি। কিন্তু করোনার এই সময়ে মনে হলো, ঘরে বসে না থেকে আমার ভক্তদের জন্য নতুন গান উপহার দিতে পারি! তাই অনুরূপ আইচের উদ্যোগে নতুন আইটেম গানটি করে ফেললাম। আশা করি, আমার কণ্ঠে নতুন এ গান শুনে ভক্তরা খুশি হবেন।’

গানটি নিয়ে আশাবাদী গীতিকার অনুরূপ আইচ। তিনি বলেন, ‘‘এক যুগ আগে আমার লেখা ‘হৃদয়ের আয়না’ গানটি বর্ষার কণ্ঠে ভালো সাড়া ফেলেছিল। আবার নতুন গান ‘সুপার ডুপার হট’ নিয়ে হাজির হচ্ছেন। এই আইটেম গান শুনে আমাদের দুজনের ভক্তরা অবশ্যই অনেক খুশি হবেন বলে আশা করছি।’’

ঢাকা/রাহাত সাইফুল/শান্ত

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়