ঢাকা     শনিবার   ০৯ মে ২০২৬ ||  বৈশাখ ২৬ ১৪৩৩ || ২২ জিলকদ ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

‘একজন ভিন্ন মানুষ হয়ে সেট থেকে বেরিয়ে এসেছি’

বিনোদন ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:৪১, ২৭ জুন ২০২১  
‘একজন ভিন্ন মানুষ হয়ে সেট থেকে বেরিয়ে এসেছি’

জনপ্রিয় বলিউড অভিনেত্রী আলিয়া ভাট। তার পরবর্তী সিনেমা ‘গাঙ্গুবাঈ কাঠিয়াওয়ারি’। সিনেমাটি করতে গিয়ে বদলে গেছেন বলে জানিয়েছেন এই অভিনেত্রী।

প্রায় দুই বছর পর রোববার (২৭ জুন) ‘গাঙ্গুবাঈ কাঠিয়াওয়ারি’ সিনেমার শুটিং শেষ হয়েছে। এ উপলক্ষে ফটো ও ভিডিও শেয়ারিং সাইট ইনস্টাগ্রামে সিনেমার পরিচালক সঞ্জয় লীলা বানসালি এবং ক্রুদের সঙ্গে ছবি পোস্ট করেছেন আলিয়া। পোস্টের ক্যাপশনে সংক্ষেপে শুটিংয়ের অভিজ্ঞতা জানিয়েছেন তিনি।

আরো পড়ুন:

সিনেমার শুটিংয়ের সময় নানা প্রতিকূল পরিস্থিতির অভিজ্ঞতা নিয়ে আলিয়া লিখেছেন, ‘আমরা ২০১৯ সালের ৮ ডিসেম্বর গাঙ্গুবাইয়ের শুটিং শুরু করেছিলাম। দুই বছর পরে সিনেমাটি শেষ করলাম। এই সিনেমার শুটিং চলাকালে দুই বার লকডাউন ও দু’টি সাইক্লোন হয়েছে। পরিচালক ও অভিনয়শিল্পীরা কোভিড-১৯ আক্রান্ত হয়েছেন। এটি তৈরিতে যে ঝামেলা হয়েছে তা বলতে গেলে আরো একটি সিনেমা।’

কিন্তু এর মাধ্যমে জীবন বদলে দেওয়া একটি অভিজ্ঞতা হয়েছে বলে উল্লেখ করেন আলিয়া। তিনি আরো লেখেন, ‘জীবনে এক বিশাল পরিবর্তনের অভিজ্ঞতা। সঞ্জয় লীলা বানসালি স্যারের নির্দেশনায় কাজ করা আমার সারাজীবন স্বপ্ন ছিল, তবে আমি যে যাত্রা শুরু করেছিলাম তার জন্য কোনো কিছুই এই দু’বছরে আমাকে প্রস্তুত করতে পারেনি। একজন ভিন্ন মানুষ হয়ে সেট থেকে বেরিয়ে এসেছি! স্যার, আমি আপনাকে ভালোবাসি! আপনাকে আপনার মতো রাখার জন্য ধন্যবাদ। সত্যিই আপনার মতো আর কেউ হয় না।’

সিনেমার ক্রুদের ধন্যবাদ জানিয়ে আলিয়া লেখেন, ‘যখন কোনো সিনেমা শেষ হয় তখন নিজের একাংশও শেষ হয়ে যায়! আজ আমি আমার একাংশ হারিয়ে ফেলেছি। গাঙ্গু আমি তোমাকে ভালবাসি! তোমাকে অনেক মনে পড়বে। আমার ক্রুদের কথা না বললেই নয়। এই দুই বছর ধরে তারাই আমার পরিবার এবং বন্ধু বান্ধব! আপনাদের ছাড়া কিছুই সম্ভব হতো না! ভালোবাসা।’

এস হুসাইন জাইদির ‘মাফিয়া কুইন অব মুম্বাই’ অবলম্বনে তৈরি হচ্ছে ‘গাঙ্গুবাঈ কাঠিয়াওয়ারি’। এতে কামাথিপুরা পতিতালয়ের মালিক গাঙ্গুবাঈ চরিত্রে থাকবেন আলিয়া। এর মাধ্যমে বানসালির সিনেমায় প্রথমবার দেখা যাবে তাকে। চলতি বছর সিনেমাটি মুক্তির কথা রয়েছে।

ঢাকা/মারুফ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়