ঢাকা     শনিবার   ০৭ ফেব্রুয়ারি ২০২৬ ||  মাঘ ২৪ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

২৪০ দেশে বইবে ‘তুফান’

বিনোদন ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:৫৫, ২৮ জুন ২০২১   আপডেট: ১৭:৫৬, ২৮ জুন ২০২১
২৪০ দেশে বইবে ‘তুফান’

বলিউড অভিনেতা ফারহান আখতারের পরবর্তী সিনেমা ‘তুফান’। আগামী ৩০ জুন মুক্তি পাবে এ সিনেমার ট্রেইলার। আগামী ১৬ জুলাই, ২৪০টি দেশে মুক্তি পাবে সিনেমাটি।

ভারতীয় একটি সংবাদমাধ‌্যম জানিয়েছে, গত ২১ মে ওটিটি প্ল‌্যাটফর্মে ‘তুফান’ মুক্তির সিদ্ধান্ত নিয়েছিলেন। কিন্তু করোনার দ্বিতীয় ঢেউ বদলে দেয় ভারতের চিত্রপট। যার কারণে মুক্তি পিছিয়ে যায়। এখন পরিস্থিতি কিছুটা পরিবর্তন হয়েছে। কোভিডের সংক্রমণ হ্রাস পাওয়ার পর মহারাষ্ট্র সরকার আনলকের প্রক্রিয়া অনুসরণ করছে। পরিস্থিতি বিবেচনায় প্রযোজনা সংস্থা আগামী ১৬ জুলাই অ্যামাজন প্রাইমে ‘তুফান’ মুক্তির সিদ্ধান্ত নিয়েছে।

আরো পড়ুন:

এ সিনেমার অন‌্যতম প্রযোজক ফারহান আখতার। সোমবার (২৮ জুন) দুপুরে এক টুইটে সিনেমাটির নতুন পোস্টার প্রকাশ করেছেন তিনি। এতে মুক্তির তারিখও ঘোষণা করেন এই অভিনেতা।

‘তুফান’ সিনেমায় একজন বক্সারের ভূমিকায় অভিনয় করেছেন ফারহান আখতার। সিনেমাটি পরিচালনা করেছেন রাকেশ ওমপ্রকাশ মেহরা। ফারহান ছাড়াও এই সিনেমায় আরো অভিনয় করছেন—ম্রুনাল ঠাকুর, পরেশ রাওয়াল প্রমুখ।

ঢাকা/শান্ত

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়