ঢাকা     রোববার   ০৮ ফেব্রুয়ারি ২০২৬ ||  মাঘ ২৫ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

‘বাবা বলেন, পুরুষ মানুষের ব্যথা হয় না’

বিনোদন ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:৫৯, ২৬ আগস্ট ২০২১   আপডেট: ১২:১১, ২৬ আগস্ট ২০২১
‘বাবা বলেন, পুরুষ মানুষের ব্যথা হয় না’

জনিপ্রয় বলিউড অভিনেতা অভিষেক বচ্চন। সম্প্রতি শুটিং সেটে আহত হন তিনি। এমনকি অস্ত্রোপচারও করাতে হয়।

বুধবার (২৫ আগস্ট) ফটো ও ভিডিও শেয়ারিং সাইট ইনস্টাগ্রামে তার বর্তমান অবস্থার একটি ছবি পোস্ট করেছেন অভিষেক। এতে দেখা যায়, তার ডান হাতের আঙুলে ব্যান্ডেজ। এছাড়া হাতে স্লিং বাঁধা।

আরো পড়ুন:

ক্যাপশনে তিনি লিখেছেন, ‘গত বুধবার চেন্নাইয়ে আমার নতুন সিনেমার শুটিংয়ে একটা দুর্ঘটনা ঘটে। ডান হাতে চিড় ধরে। জরুরি ভিত্তিতে অস্ত্রোপচার দরকার ছিল। এ কারণেই দ্রুত মুম্বাই ফিরতে হয়। অস্ত্রোপচার হয়েছে। এখন সব ঠিক আছে। আবার বাকি কাজ শেষ করতে চেন্নাই ফিরে যাচ্ছি। সকলে বলে, দ্য শো মাস্ট গো অন! আর আমার বাবা বলেন, পুরুষ মানুষের ব্যথা হয় না। তবে ব্যথা হয়েছে অল্প। আপনাদের সকলের শুভকামনার জন্য ধন্যবাদ।’

গত রোববার অসুস্থ ছেলেকে দেখতে মুম্বাইয়ের লীলাবতি হাসপাতালে ছুটে যান অভিষেকের বাবা মেগাস্টার অমিতাভ বচ্চন ও বোন শ্বেতা বচ্চন। বর্তমানে ভারতের মধ্যপ্রদেশে মনি রত্নম পরিচালিত ‘পন্নিইন সেলভান’ সিনেমার শুটিং করছেন ঐশ্বরিয়া রাই বচ্চন। মেয়ে আরাধ্যকে নিয়ে সেখানেই রয়েছেন তিনি। এজন্য হাসপাতালে দেখা যায়নি তাকে।

ঢাকা/মারুফ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়