ঢাকা     শনিবার   ০৭ ফেব্রুয়ারি ২০২৬ ||  মাঘ ২৪ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

সোনমকে নিয়ে গুঞ্জন উড়ালেন সঞ্জয় লীলা বানসালি

বিনোদন ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:৩০, ৩০ আগস্ট ২০২১   আপডেট: ১২:৩২, ৩০ আগস্ট ২০২১
সোনমকে নিয়ে গুঞ্জন উড়ালেন সঞ্জয় লীলা বানসালি

সম্প্রতি বলিউড অভিনেত্রী সোনম কাপুরকে নির্মাতা সঞ্জয় লীলা বানসালির অফিসে দেখা যায়। তারপর থেকেই গুঞ্জন উড়ছে, গুণী এই নির্মাতার সিনেমায় আবারো অভিনয় করতে যাচ্ছেন তিনি। এ বিষয়ে একটি সূত্র বলেছিল—‘এরকম কিছুই না।’ কিন্তু গুঞ্জন কোনোভাবেই থামছিল না।

অবশেষে বিষয়টি নিয়ে মুখ খুললেন সঞ্জয় লীলা বানসালি। এই পরিচালক বলিউড হাঙ্গামাকে বলেন, ‘আমার অফিসে অনেক অভিনেতা-অভিনেত্রী ভিজিট করে থাকে। আমরা চা-কফি খাই, আড্ডা দিই। সামাজিকভাবে দেখা করলে, কথা বললেই একসঙ্গে কাজ করতে হবে বিষয়টি এমন নয়।’

আরো পড়ুন:

২০০৫ সালে ‘ব্ল্যাক’ সিনেমায় সঞ্জয় লীলা বানসালির সহকারী পরিচালক হিসেবে কাজ শুরু করেন সোনম কাপুর। ২০০৭ সালে ‘সাওয়ারিয়া’ সিনেমার মাধ্যমে অভিনেত্রী হিসেবে বলিউডে পা রাখেন এই অভিনেত্রী। এ সিনেমা পরিচালনা করেন সঞ্জয় লীলা বানসালি।

এরপর ‘ভাগ মিলখা ভাগ’, ‘আই হেট লাভ স্টোরি’, ‘খুবসুরত’, ‘প্রেম রতন ধন পায়ো’সহ বেশ কিছু দর্শকপ্রিয় সিনেমা উপহার দিয়েছেন তিনি। কিন্তু আর একসঙ্গে কাজ করেননি সঞ্জয়-সোনম। তবে সঞ্জয় লীলা বানসালি সোনমকে মেন্টর হিসেবে পরামর্শ দিয়ে থাকেন।

সোনম কাপুর অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘একে ভার্সেস একে’। গত বছর মুক্তি পায় এটি। তার পরবর্তী সিনেমা ‘ব্লাইন্ড’। এটি পরিচালনা করছেন সুজয় ঘোষ।

ঢাকা/শান্ত

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়