ঢাকা     রোববার   ০৮ ফেব্রুয়ারি ২০২৬ ||  মাঘ ২৫ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

এফডিসিতে নির্বাচন, দুপুর ২টায় ভোটগ্রহণ শুরু  

জ্যেষ্ঠ বিনোদন প্রতিবেদক  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:১০, ২৬ ফেব্রুয়ারি ২০২২  
এফডিসিতে নির্বাচন, দুপুর ২টায় ভোটগ্রহণ শুরু  

চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনের রেষ না কাটতেই আবারো এফডিসিতে নির্বাচন হতে যাচ্ছে। আজ ২৬ ফেব্রুয়ারি দুপুরে এফডিসিতে চলচ্চিত্র শিল্প সংশ্লিষ্টদের সংগঠন বাংলাদেশ ফিল্ম ক্লাব লিমিটেডের নির্বাচন হবে। 

শনিবার (২৬ ফেব্রুয়ারি) দুপুর ২টা থেকে ভোটগ্রহণ শুরু হবে এবং চলবে সন্ধ্যা ৬টা পর্যন্ত। ভোটগ্রহণের আগে আজ সকালে শুরু হয় সংগঠনের বার্ষিক সাধারণ সভা (এজিএম)।  

আরো পড়ুন:

এবারের নির্বাচনে লিটন হাসমির নেতৃত্বে একটি প্যানেল, অন্যদিকে কামাল মো. কিবরিয়া আরেকটি প্যানেলে প্রতিদ্বন্দ্বিতা করছেন। অভিনেতা, প্রযোজক আতিকুর রহমান লিটনের প্যানেলে সদস্য পদে নির্বাচন করছেন- মাহমুদুল হক পলাশ, মোজাহারুল ইসলাম ওবায়েদ, জাহিদ হোসেন, রফিকুল ইসলাম রনি, কামাল হাসান, মো. আব্দুল্লাহ জেয়াদ, মো. ফয়সাল, রাহা তানহা খান, মো. এনামুল হক শাহ, জাহাঙ্গীর সিকদার। এই প্যানেলকে সমর্থন দিয়েছেন সদ্য বিদায়ী সভাপতি ওমর সানি।

এদিকে কামাল মো. কিবরিয়ার প্যানেলের সদস্যরা হলেন মো. সাফি উদ্দিন সাফি, এম এ কামাল, আজিজ আহমেদ পাপ্পু, জসিম আহমেদ, রশিদুল আমিন হলি, আনোয়ার হোসেন আনু, হানিফ আকন দুলাল, জাহান এম এ রহমান, নায়িকা রত্না কবির, নাবীন হোসেন, মীর মো. জাকির হোসেন মানিক, শাহ মো. আলমগীর বাচ্চু।বাংলাদেশ ফিল্ম ক্লাব লিমিটেডের সদস্যরা ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে এক বছরের জন্য নেতা নির্বাচন করেন।

গত ৫ ফেব্রুয়ারি এফডিসিতে এই সংগঠনের নির্বাচন হওয়ার কথা ছিল। কিন্তু আদালতের আদেশে নির্বাচন স্থগিত করা হয়। এই জটিলতা কাটাতে গঠিত হয়েছে আহ্বায়ক কমিটি। আহ্বায়ক প্রযোজক শামসুল আলম। সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করবেন মোহাম্মদ ইকবাল। সর্বশেষ সংগঠনটির সভাপতির দায়িত্ব পালন করছেন ওমর সানি।মেম্বার সেক্রটারি মাহমুদুল হক পলাশ।

রাহাত/মাহি 

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়