ঢাকা     শনিবার   ০৭ ফেব্রুয়ারি ২০২৬ ||  মাঘ ২৪ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

মা হচ্ছেন সোনম কাপুর

বিনোদন ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:৩৬, ২১ মার্চ ২০২২   আপডেট: ১২:৩৯, ২১ মার্চ ২০২২
মা হচ্ছেন সোনম কাপুর

মা হতে যাচ্ছেন বলিউড অভিনেত্রী সোনম কাপুর। সোমবার (২১ মার্চ) ইনস্টাগ্রামে বেবি বাম্পের ছবি প্রকাশ করে এ খবর জানান সোনম।

ছবিতে দেখা যায়, সোফায় বসে আছেন সোনমের স্বামী আনন্দ আহুজা। তার কোলে মাথা রেখে শুয়ে আছেন সোনম। নিজের হাত রেখেছেন বেবি বাম্পের ওপর। আর ক্যাপশনে লিখেছেন, ‘চারটি হাত, সেরাটা দিয়ে তোমাকে বড় করবে। দুটি হৃদয়, যা তোমার প্রতিটি পদক্ষেপে এক হবে। একটি পরিবার, যারা তোমাকে ভালোবেসে পাশে থাকবে। তোমাকে স্বাগত জানানোর জন্য অপেক্ষা করতে পারছি না।’

আরো পড়ুন:

কবে নাগাদ সন্তানের মুখ দেখবেন সোনম কাপুর—এ প্রশ্ন অনেকের। হ্যাশ ট্যাগে এ অভিনেত্রী লিখেন, ‘আমার প্রতিটি দিন অসাধারণ কাটছে। এই শরতে আসছে সে।’

সোশ্যাল মিডিয়ায় এ খবর প্রকাশের পর ভক্তদের পাশাপাশি শোবিজ অঙ্গনের অনেক তারকা সোনমকে শুভেচ্ছা জানিয়েছেন। এ তালিকায় রয়েছেন জানভি কাপুর, শ্রেয়া ঘোষাল, ডাব্বু রত্নানি প্রমুখ।

এ ছবি পোস্ট করে মা হওয়ার খবর জানান সোনম কাপুর

দীর্ঘ দিন চুটিয়ে প্রেম করার পর ২০১৮ সালের ৮ মে আনন্দ আহুজার সঙ্গে সাতপাকে বাঁধা পড়েন সোনম কাপুর। এরপর একাধিকবার তার মা হতে যাওয়ার গুঞ্জন চাউর হয়ছে, তবে এ গুঞ্জন সত্যি নয় বলে দাবি করেন সোনম। অবশেষে সংসার আলো করে আসতে যাচ্ছে এই দম্পতির প্রথম সন্তান।

ঢাকা/শান্ত

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়