ঢাকা     শনিবার   ০৭ ফেব্রুয়ারি ২০২৬ ||  মাঘ ২৪ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

চেনা অভিনেতার অচেনা রূপ

বিনোদন ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:৫৯, ২৩ আগস্ট ২০২২   আপডেট: ১৮:৫০, ২৩ আগস্ট ২০২২
চেনা অভিনেতার অচেনা রূপ

লম্বা চুল, চোখে কাজল, ঠোঁটে লিপস্টিক, পাশাপাশি পোশাকের সঙ্গে মিলিয়ে অলংকার— প্রথম দেখায় যে কেউ তাকে একজন নারী বলে ভুল করবেন। কিন্তু তিনি বলিউডের জনপ্রিয় অভিনেতা নওয়াজউদ্দিন সিদ্দিকী।

এই অভিনেতার পরবর্তী সিনেমা ‘হাড্ডি’। মঙ্গলবার (২৩ আগস্ট) প্রকাশিত হয়েছে এর মোশন পোস্টার। এতেই নওয়াজউদ্দিনকে এমন রূপে দেখা গেছে। সিনেমায় তার লুক প্রসঙ্গে নওয়াজউদ্দিন এক বিবৃতিতে বলেন, ‘আমি অনেক মজার ও ভিন্ন ভিন্ন চরিত্রে অভিনয় করেছি। কিন্তু হাড্ডি সম্পূর্ণ ভিন্ন রকম ও বিশেষ একটি চরিত্র হতে যাচ্ছে। এতে আমি এমন একটি চরিত্রে অভিনয় করছি, যা আমাকে আগে কখনোই দেখা যায়নি। এই চরিত্রের মাধ্যমে অভিনেতা হিসেবে নিজেকে আরো এক ধাপ এগিয়ে নিতে পারব। সিনেমার শুটিং শুরুর অপেক্ষায় আছি।’

আরো পড়ুন:

জানা গেছে, রিভেঞ্জ-ড্রামা ঘরানার এই সিনেমা প্রযোজনা করছে জি স্টুডিওজ এবং অনন্দিতা স্টুডিওজ। পরিচালনায় থাকছেন অক্ষত অজয় শর্মা। পরিচালক বলেন, ‘আমার কাছে এটি বাড়তি পাওয়া, কারণ হাড্ডি সিনেমাতে আমি নওয়াজউদ্দিনের সঙ্গে কাজ করার ‍সুযোগ পেয়েছি। আমাদের টিমের আশা, মোশন পোস্টারটি দর্শকের আগ্রহ বাড়িয়ে দিবে। আর আমরাও নতুন কিছু দিতে পারব। সিনেমাটি শুরুর জন্য তর সইছে না।’

খুব শিগগির ‘হাড্ডি’ সিনেমার শুটিং শুরু হবে। প্রথমে ভারতের উত্তর প্রদেশে এবং পরবর্তী সময়ে নয়ডা ও গাজীয়াবাদে সিনেমাটির দৃশ্যায়ন করবেন নির্মাতারা। আগামী বছর এটি মুক্তির কথা রয়েছে।

/মারুফ/

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়