ঢাকা     শনিবার   ০৭ ফেব্রুয়ারি ২০২৬ ||  মাঘ ২৪ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

গ্ল্যামারাস না হলে করন ডাকেন না: গৌরী খান

বিনোদন ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:৪৩, ২০ সেপ্টেম্বর ২০২২   আপডেট: ১৫:৫৪, ২০ সেপ্টেম্বর ২০২২
গ্ল্যামারাস না হলে করন ডাকেন না: গৌরী খান

বলিউড সুপারস্টার শাহরুখ খানের স্ত্রী গৌরী খান। তিনি নিজেও একজন তারকা ইন্টেরিয়র ডিজাইনার।

‘কফি উইথ করন’ টক শোয়ের পরবর্তী পর্বে হাজির হবেন গৌরী। তার সঙ্গে আরো থাকবেন অভিনেতা সঞ্জয় কাপুরের স্ত্রী মাহীপ কাপুর ও অভিনেতা চাংকি পান্ডের স্ত্রী ভাবনা পান্ডে। এর আগে দীর্ঘদিন ধরে এই অনুষ্ঠানে তাকে দেখতে না পাওয়ার কারণ নিয়ে কথা বলেছেন তিনি।

আরো পড়ুন:

শাহরুখ পত্নী বলেছেন, ‘এই ১৮ বছরে করন আমাকে একবারও ডাকেননি। একবারই আমাকে ডেকেছিলেন, এছাড়া কখনোই ডাকেননি। অনেক বছর পার হয়েছে আমার ঠিকমতো মনেও নেই। অবশ্যই, তিনি খুব ভালো বন্ধু। আর মাহীপ ও ভাবনার সঙ্গে আসছি, অনেক মজা হয়েছে। অনেক গল্প ও মজা করেছি।’

এতদিন নিজেকে প্রস্তুত করছিলেন বলে জানান গৌরী। এরপরই ‘কফি উইথ করন’-এ এসেছেন। তিনি বলেন, ‘করন জোহরের সঙ্গে আপনাকে গ্ল্যামারাস হতে হবে। এছাড়া কখনোই তিনি আপনাকে শো-তে ডাকবেন না। নিজেকে প্রস্তুত করে, বন্ধুদের সঙ্গে আড্ডা দিতে অনেক মজা-ই লেগেছে। আমি খুবই উপভোগ করেছি।’

বর্তমানে ‘কফি উইথ করন’ টক শোয়ের সপ্তম আসর চলছে। ডিজনি প্লাস হটস্টারে এটি সম্প্রচার হচ্ছে।

/মারুফ/

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়