ঢাকা     বৃহস্পতিবার   ০২ এপ্রিল ২০২৬ ||  চৈত্র ১৯ ১৪৩২ || ১৩ শাওয়াল ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

পর্দায় জুটি বাঁধছেন আলমগীর-রুনা লায়লা

জ্যেষ্ঠ বিনোদন প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:৪৯, ২৯ ডিসেম্বর ২০২২  
পর্দায় জুটি বাঁধছেন আলমগীর-রুনা লায়লা

উপমহাদেশের খ্যাতনামা সংগীতশিল্পী রুনা লায়লা ও নন্দিত নায়ক আলমগীর বাস্তবে জুটি বাধলেও এবার দীর্ঘ বিরতির পরে পর্দায় জুটি বাঁধতে যাচ্ছেন বলে জানা গেছে। তাদের একসঙ্গে একটি বিজ্ঞাপনচিত্রে দেখা যাবে।  

আগামী ১০ জানুয়ারি বিজ্ঞাপনটির শুটিং হবে। বিজ্ঞাপনটি পরিচালনা করবেন অনন্য মামুন। এ বিষয়ে অনন্য মামুন বলেন, এই বিজ্ঞাপনটি তাদের ছাড়া কল্পনা করতে পারছিলাম না। সে কারণে তাদের চুক্তিবদ্ধ করিয়েছি। এখানে তারা অভিনেতা আলমগীর ও সংগীতশিল্পী রুনা লায়লা হিসেবেই আসছেন।

তিনি আরো বলেন, আগামী ১০ জানুয়ারি থেকে বিজ্ঞাপনচিত্রটির শুটিং করবো। আশা করছি, ভালো কিছু হবে। তাদের পেয়ে আমরা অনেক আনন্দিত।

এর আগে আলমগীর ও রুনা লায়লা চাষী নজরুল ইসলাম পরিচালিত ‘শিল্পী’ সিনেমায় অভিনয় করেছিলেন। চলচ্চিত্রটি ১৯৯৭ সালে মুক্তি পায়।

রাহাত/ফিরোজ

সর্বশেষ

পাঠকপ্রিয়