ঢাকা     শনিবার   ০৭ ফেব্রুয়ারি ২০২৬ ||  মাঘ ২৪ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

রাজ্যকে নিয়ে এবার রাজের স্ট্যাটাস, সেখানে নেই পরী 

জ্যেষ্ঠ বিনোদন প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:৪৬, ১ জানুয়ারি ২০২৩   আপডেট: ১৮:২১, ১ জানুয়ারি ২০২৩
রাজ্যকে নিয়ে এবার রাজের স্ট্যাটাস, সেখানে নেই পরী 

তারকা দম্পতি রাজ-পরীর সংসার আর টিকছে না বলে জানিয়ে দিয়েছেন পরীমণি। বিষয়টি নিয়ে এখনো মুখ না খুললেও শরিফুল রাজ আজ নতুন বছরের প্রথম দিনে সন্তান রাজ্যকে নিয়ে ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন।  

রাজ লেখেন: ‘আমার প্রিয় পুত্র, তোমার একটি দুর্দান্ত বছর এবং সামনে একটি দুর্দান্ত সময় কাটুক! তোমার সুস্বাস্থ্য কামনা করছি। আসন্ন বছর হয়ে উঠুক আনন্দময়। আমার হৃদয় সবসময় তোমার জন্য ভালোবাসায় পূর্ণ। তুমি যত বড় এবং শক্তিশালী হও না কেন তুমি কখনোই তোমার জন্য রাখা আমার ভালোবাসা ছাড়িয়ে যেতে পারবে না। শুভ নববর্ষ ২০২৩।’ 

এদিকে পরীমণি আজ এক ফেসবুক পোস্টে লিখেছেন: ‘আমি জোর দিয়ে বলতে পারি আমাদের এই সম্পর্ক এত দিন আমার এফোর্টে টিকে ছিল। কিন্তু বারবার গায়ে হাত তোলা পর্যায়ে পৌঁছালে কোনো সম্পর্কই আর সম্পর্ক থাকে না। স্রেফ বিষ্ঠা হয়ে যায়। রাজ্যের দিকে তাকিয়ে বারবার সব ভুলে যাই। সব ঠিক করার জন্যে পরে থাকি। কিন্তু তাতে কি আসলেই আমার বাচ্চা ভালো থাকবে? না। একটা অসুস্থ সম্পর্ক এত কাছে থেকে দেখে দেখে ও বড় হতে পারে না। তাই আমি, রাজ্য এবং রাজের মঙ্গলের জন্যেই আলাদা হয়ে গেলাম।’

রাহাত//

সর্বশেষ

পাঠকপ্রিয়