ঢাকা     বৃহস্পতিবার   ১৪ মে ২০২৬ ||  বৈশাখ ৩১ ১৪৩৩ || ২৬ জিলকদ ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

সাবিলার সঙ্গী হুইল চেয়ার

জ্যেষ্ঠ বিনোদন প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:৪৭, ২৫ জানুয়ারি ২০২৩  
সাবিলার সঙ্গী হুইল চেয়ার

‘শারীরিক অক্ষমতা কোনো বাধা নয়, মানসিক ইচ্ছা জয়ের জন্য যথেষ্ট’- এভাবেই বলছেন অভিনেত্রী সাবিলা নূর। 

‘বিরতিহীন যাত্রা’ নাটকে সাবিলা নূরের সঙ্গী হুইল চেয়ার আর সাহিত্যের কিছু বই! প্রতিদিন সে মাইলের পর মাইল হুইল চেয়ারে বই ফেরি করে। এলাকার সবার প্রিয় এক মানুষ সে! হয়তো সেজন্যই এলাকার চেয়ারম্যান তাকে খুব ভয় পায়, তার জনপ্রিয়তাকে ভয় পায়।  

এদিকে সাবিলার বই পড়ার আন্দোলনে একদিন সে পুরস্কার পায় থানা নির্বাহী অফিসারের কাছ থেকে। তখন চেয়ারম্যানও দ্বন্দ্ব ভুলে সাবিলার সঙ্গে কাজ করতে চায় মানুষের কল্যাণে! চেয়ারম্যান নিজেও সাবিলাকে সংবর্ধনা দিতে আয়োজন করে বিশেষ এক অনুষ্ঠানের! ঠিক তখন বেরিয়ে আসে অন্য এক সত্য! কিন্তু, কী সেই সত্য? কেন সাবিলা বই, ফুল, পাখি, প্রজাপতির গন্ধে কাটিয়ে দিতে চায় তার জীবন?

নাটক নিয়ে সাবিলা নূর আরো বলেন, ‘একটা সুন্দর বাংলাদেশ গড়তে দরকার বোধ পরিবর্তনের একটা যুদ্ধ! আমি সেই যুদ্ধের আহবান জানিয়েছি বিরতিহীন যাত্রা নাটকে! নিজেকে নতুনভাবে তুলে ধরতে চেষ্টা করেছি এ নাটকে।

‘বিরতিহীন যাত্রা’ নাটকে সাবিলা নূরকে দেখা যাবে সুনয়না চরিত্রে। এই অভিনয়শিল্পী জানান, গত বছর ঈদ থেকে গল্প নির্ভর কাজ করছি। সেই ধারাবাহিকতায় এই নাটকে কাজ করা।

নাটকে সাবিলা নূর ছাড়াও আরো অভিনয় করেছেন সাবেরী আলম, আব্দুল্লাহ রানা, সুদীপ বিশ্বাস দীপ,  আনোয়ারসহ অনেকে। আহমেদ তাওকীরের রচনায় নাটকটি নির্মাণ করছেন অনন্য ইমন। সম্প্রতি ‘বিরতিহীন যাত্রা’ নাটকের দৃশ্যধারণের কাজ সম্পন্ন হয়েছে। চলতি বছরের ঈদুল ফিতরে প্রচারে আসবে।

রাহাত//

সর্বশেষ

পাঠকপ্রিয়