ঢাকা     মঙ্গলবার   ২৪ মার্চ ২০২৬ ||  চৈত্র ১১ ১৪৩২ || ৪ শাওয়াল ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

জমজমাট অ্যাকশন ও থ্রিলার, প্রকাশ্যে ‘এমআর-৯’ ট্রেইলার

প্রকাশিত: ১৮:৪৩, ২৬ জুলাই ২০২৩   আপডেট: ১৮:৪৮, ২৬ জুলাই ২০২৩
জমজমাট অ্যাকশন ও থ্রিলার, প্রকাশ্যে ‘এমআর-৯’ ট্রেইলার

জনপ্রিয় গোয়েন্দা গল্প, বিশাল বাজেট, দেশ-বিদেশের তারকা- এমন আরও নানা কারণে ‘এমআর-৯’ সিনেমাটি নিয়ে দর্শকের আগ্রহ তুঙ্গে। আগামী ২৫ আগস্ট (শুক্রবার) বিশ্বব্যাপী মুক্তি পাবে বহুল প্রতীক্ষিত এই সিনেমাটি।

এর প্রচারণার লক্ষ্যে দুই মাস আগে সিনেমাটির টিজার প্রকাশ হয়। আর এবার সামনে এসেছে ট্রেইলার। মঙ্গলবার (২৫ জুলাই) ‘এমআর-৯’-এর বাংলাদেশি প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়া প্রকাশ করেছে ট্রেইলার।

আরো পড়ুন:

ট্রেইলারে এবিএম সুমন গোয়েন্দা মাসুদ রানার চরিত্রে গুরুত্ব পেয়েছে। তার স্মার্টনেস, ফিটনেস মাসুদ রানার জন্য বেস্ট চয়েজ মনে হবে যে কারও কাছেই। শুধু তাই নয়, এখন পর্যন্ত এই অভিনেতার সেরা কাজ এটাই হতে চলেছে বলাই যায়।

সুমনের পাশাপাশি দেশীয় তারকাদের মধ্যে শহীদুল আলম সাচ্চু, টাইগার রবি, আনিসুর রহমান মিলন, জেসিয়াকে দেখা গেছে ট্রেইলারে। লোকেশন বা অ্যাকশনও ছিল বেশ আকর্ষণীয়।

এর আগে গত ১৭ জুলাই সিনেমার একটি পোস্টার প্রকাশের মাধ্যমে মুক্তির তারিখটি জানানো হয়। পোস্টারে সিনেমার কেন্দ্রীয় চরিত্রের শিল্পী এবিএম সুমনকে দেখা গেছে।

‘এমআর-৯’ সিনেমায় বিদেশি অভিনেতাদের তালিকায় রয়েছেন মাইকেল জেই হোয়াইট, সাক্ষী প্রধান, নিকো ফস্টার, ম্যাট পাসমোর, কেলি গ্রেসন, ফ্রাঙ্ক গ্রিলো প্রমুখ।  

‘এমআর-৯’ পরিচালনা করেছেন বাংলাদেশি বংশোদ্ভূত মার্কিন নির্মাতা আসিফ আকবর। সিনেমা সংশ্লিষ্টরা জানিয়েছেন, ৮৩ কোটি টাকার বিশাল বাজেটে নির্মিত হয়েছে এটি। সেই হিসাবে এটি দেশের সবচেয়ে বড় সিনেমা প্রজেক্ট। তবে ট্রেইলার প্রকাশের পর বাজেট নিয়ে উঠেছে প্রশ্নও। অনেকেই প্রতিক্রিয়ায় হতাশার কথাও জানিয়েছেন।

রাহাত/ফিরোজ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়