ঢাকা     বৃহস্পতিবার   ০৫ মার্চ ২০২৬ ||  ফাল্গুন ২০ ১৪৩২ || ১৫ রমজান ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

মেহজাবিনের ছোট বোন মালাইকার শোবিজে অভিষেক

বিনোদন ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:৪৯, ১৬ ফেব্রুয়ারি ২০২৪   আপডেট: ১৩:০৩, ১৬ ফেব্রুয়ারি ২০২৪
মেহজাবিনের ছোট বোন মালাইকার শোবিজে অভিষেক

মেহজাবিন, মালাইকা (বাঁ থেকে)

ছোট পর্দার দর্শকপ্রিয় অভিনেত্রী মেহজাবিন চৌধুরী। মেধা-পরিশ্রমের গুণে খ্যাতি কুড়িয়েছেন তিনি। এবার শোবিজ অঙ্গনে পা রাখলেন তার সহোদর ছোট বোন মালাইকা চৌধুরী। একটি বিজ্ঞাপনচিত্রে মডেল হয়ে এ যাত্রা শুরু করলেন তিনি।

ত্বকের রং ফর্সাকারী ক্রিমের বিজ্ঞাপনচিত্রে মডেল হয়েছেন মালাইকা চৌধুরী। এটি নির্মাণ করেছেন আদনান আল রাজীব। বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারি) বিজ্ঞাপনচিত্রটি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করা হয়েছে।

আরো পড়ুন:

বোনের অভিষেক বিজ্ঞাপনটি ফেসবুকে পোস্ট করে মেহজাবিন চৌধুরী লেখেন, ‘টিভিসিতে অভিষেকের জন্য মালাইকা তোমাকে অভিনন্দন। তুমি অসাধারণ।’

মেহজাবিনের বোনকে পর্দায় দেখে উচ্ছ্বাস প্রকাশ করেছেন নেটিজেনরা। অনেকে মালাইকাকে মেহজাবিনের কার্বন কপি বলে মন্তব্য করছেন। কেউ কেউ দাবি করেছেন, দুই বোনকে একসঙ্গে একফ্রেমে দেখতে চাই।

মালাইকা চৌধুরী বর্তমানে রাজধানীর নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছেন।

ঢাকা/শান্ত

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়