ঢাকা     শনিবার   ০৭ ফেব্রুয়ারি ২০২৬ ||  মাঘ ২৪ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

নাট্য নির্মাতা রাফাত মজুমদার রিংকু আটক

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:১৯, ২৪ সেপ্টেম্বর ২০২৪   আপডেট: ১২:২৩, ২৪ সেপ্টেম্বর ২০২৪
নাট্য নির্মাতা রাফাত মজুমদার রিংকু আটক

তরুণ নাট্য নির্মাতা রাফাত মজুমদার রিংকুকে আটক করেছে রাজধানীর গুলশান থানা পুলিশ। সোমবার (২৩ সেপ্টেম্বর) রাতে সন্দেহভাজন হিসেবে তাকে আটক করা হয়।

মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) সকালে গুলশান থানার অফিসার ইনচার্জ (ওসি) তৌহিদ আলম রাইজিংবিডিকে এসব তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেছেন, রাফাত মজুমদার রিংকুকে গ্রেপ্তারের বিষয়ে পরে বিস্তারিত জানানো হবে।

রিংকুকে আটকের পর সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে শোবিজ অঙ্গনের অনেকে পোস্ট দিয়েছেন। অভিনেতা খায়রুল বাসার লিখেছেন, ‘আমি বিশ্বাস করি এবং আমি জানি, নির্মাতা রাফাত মজুমদার রিংকু কখনো কারোর ক্ষতির কারণ হতে পারে না। নির্মাতা রিংকুকে যারা চিনেন বা জানেন তারাও তা ভালো করেই জানার কথা। নির্মাতা রিংকুকে কেন কি কারণে মধ্যরাতে আটক করা হয়েছে তা এখনো জানা যায়নি।’

তিনি আরও লিখেন, ‘যদি রাজনৈতিক প্রতিহিংসার শিকার হয়ে সে আটক হয়ে থাকে; তাহলে এই পরিবর্তিত সময়ে সকলের উচিত যার যার অবস্থান থেকে এমন পদক্ষেপের প্রতিবাদ করা। দ্রুত নির্মাতা রিংকুকে মুক্তি দেওয়া হোক।’

মাকসুদ/শান্ত/রফিক

সর্বশেষ

পাঠকপ্রিয়