ঢাকা     বুধবার   ২৫ মার্চ ২০২৬ ||  চৈত্র ১২ ১৪৩২ || ৫ শাওয়াল ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

কেমন আছেন সাবিনা ইয়াসমীন

বিনোদন ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৮:৫০, ১ ফেব্রুয়ারি ২০২৫   আপডেট: ০৮:৫৭, ১ ফেব্রুয়ারি ২০২৫
কেমন আছেন সাবিনা ইয়াসমীন

সাবিনা ইয়াসমীন

শারীরিক অসুস্থতার কারণ গত এক বছর মঞ্চে ওঠেননি বাংলা গানের কিংবদন্তি শিল্পী সাবিনা ইয়াসমীন। শুক্রবার সন্ধ্যায় ঢাকার মঞ্চে গান গাইতে ওঠেন সোয়া এক ঘণ্টা গান গেয়ে দর্শকদের মজিয়ে রাখেন। কিন্তু এ সময় হঠাৎ মঞ্চে অসুস্থ হয়ে পড়েন সাবিনা। দ্রুত তাকে গুলশানের একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হয়। গণমাধ্যমকে খবরটি জানিয়েছেন সংগীতশিল্পী জাহাঙ্গীর সাইদ।

তিনি জানান, সাবিনা ইয়াসমীনের ভার্টিগো সমস্যা আছে। মঞ্চে গান গাইতে গাইতে ভার্টিগোর সমস্যায় পড়েন। মাইক্রোফোন স্ট্যান্ড হাত ধরে রাখতে পারছিলেন না। এরপর তাকে দ্রুত হাসপাতালে নেওয়া হয়। প্রাথমিক চিকিৎসা প্রদান শেষে চিকিৎসকেরা জানিয়েছেন, সাবিনা ইয়াসমীন এখন ভালো আছেন।

আরো পড়ুন:

‘আমাদের সাবিনা ইয়াসমীন: আমি আছি থাকব’ শীর্ষক এই পরিবেশনার মাধ্যমে এক বছরের বিরতি ভেঙে শুক্রবার মঞ্চে ফেরেন এই শিল্পী। এইচএসবিসি বাংলাদেশের এই আয়োজনে শনিবারও একই মঞ্চে গাইবার কথা ছিল তার। আগামী ১৮ ফেব্রুয়ারি চট্টগ্রামে গান শোনাবেন এ শিল্পী।

শনিবারের অনুষ্ঠানে সাবিনা ইয়াসমীন গাইবেন কি না, জানতে চাইলে জাহাঙ্গীর জানান, সাবিনা ইয়াসমীন জানিয়েছেন তিনি গাইবেন। তবে মিউজিশিয়ান আর আয়োজকেরা বলছেন, আপাতত তার বিশ্রামে থাকা জরুরি।

২০২৩ সালের শেষ দিকে অস্ট্রেলিয়ার সিডনি, মেলবোর্ন ও ব্রিসবেনে একাধিক স্টেজ শো করেন সাবিনা ইয়াসমীন। এরপর আর তাকে মঞ্চে দেখা যায়নি। ১৯৬২ সালে রবীন ঘোষের সুরে প্রথম ছোটদের গানে কণ্ঠ দেন তিনি। এরপর একের পর এক সিনেমায় গেয়েছেন, প্রকাশিত হয়েছে অ্যালবাম। 

ঢাকা/লিপি

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়