ঢাকা     বৃহস্পতিবার   ২৬ মার্চ ২০২৬ ||  চৈত্র ১৩ ১৪৩২ || ৬ শাওয়াল ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

এপ্রিলে বিয়ে, জুলাইয়ে বিচ্ছেদ?

বিনোদন ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৯:৩৫, ১০ জুলাই ২০২৫   আপডেট: ১০:২৮, ১০ জুলাই ২০২৫
এপ্রিলে বিয়ে, জুলাইয়ে বিচ্ছেদ?

শার্লি মোদক, অভিষেক বসু

ভারতীয় তারকা যুগল অভিষেক বসু এবং শার্লি মোদক। এইতো চলতি বছরের এপ্রিলে বিয়ে করেছেন। বিয়ে তিন মাস না পেরোতেই বিচ্ছেদের গুঞ্জন ছড়িয়ে পড়েছে। আর এই গুঞ্জন উসকে দিয়েছেন অভিনেতা অভিষেক বসু নিজেই।

সামাজিক যোগাযোগ মাধ্যমে সম্প্রতি একসঙ্গে একটি নাচের ভিডিও পোস্ট করেছিলেন অভিনেতা।নেটিজেনদের অনেকে প্রশংসা করেছেন সেই ভিডিও দেখে।

আরো পড়ুন:

এর আগে এপ্রিলে খুবই ছিমছাম ভাবে শার্লির সঙ্গে আইনি বিয়ে সারেন অভিষেক। নতুন বিয়ের গন্ধ এখনও যায়নি। এর মধ্যেই নায়ক সাদা কালো একটি ছবি পোস্ট করে লিখেছেন, ‘‘কোনও কারণে যদি মন ভাঙে, তা অনেক সময় আপনার চোখ খুলে দেয়।’’

এখান থেকেই গুঞ্জন শুরু।  এই লেখা পড়ে নেটিজেনদের মনে অনেকের প্রশ্ন জন্মেছে। কেউ কেউ আবার সম্পর্ক ভাঙার আঁচ করেছেন। ভাবছেন, ‘‘এই বুঝি শার্লির সঙ্গে সংসার ভাঙল।’’

সত্যি কী? তা এখনও খোলসা করেননি নায়ক। 

ভারতীয় গণমাধ্যমের তথ্য, টলিপাড়ার অন্যান্য অভিনেতাদের মতো অভিষেকও নতুন কোনো ব্যবসা শুরু করতে চলেছেন। তবে বিয়ের পর কি নায়ক উপলব্ধি করলেন, শুধু অভিনয় নয় পাশাপাশি অন্য রোজগারের পথ থাকাও জরুরি। তাই কি এই পোস্ট করেছেন? 

যেখানে ক্যাপশনে লেখা, ‘‘বিশেষ কিছু আসতে চলেছে।’’ অর্থাৎ সম্পর্ক ভাঙার সঙ্গে আদপে কোনো সংযোগ নেই তা আন্দাজ করা যায়। এই মুহূর্তে অভিষেককে দর্শক দেখছেন ‘ফুলকি’ ধারাবাহিকে।

‘তুই আমার হিরো’ ধারাবাহিকের শুটিং নিয়ে ব্যস্ত সময় কাটাচ্ছন শার্লি।

ঢাকা/লিপি

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়