ঢাকা     বুধবার   ১১ মার্চ ২০২৬ ||  ফাল্গুন ২৬ ১৪৩২ || ২১ রমজান ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

অপুর নতুন ‘শিকার’

জ্যেষ্ঠ প্রতিবেদক  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৯:৪৭, ২৩ জানুয়ারি ২০২৬   আপডেট: ২০:২৩, ২৩ জানুয়ারি ২০২৬
অপুর নতুন ‘শিকার’

অপু বিশ্বাস

টানা এক বছরের বিরতি ভেঙে নতুন রূপে রূপালি পর্দায় ফিরছেন ‘ঢালিউড কুইন’খ্যাত অভিনেত্রী অপু বিশ্বাস। একসঙ্গে জোড়া সিনেমা দিয়ে নতুন বছরে কাজে ফেরার ঘোষণা দিয়েছেন তিনি। ইতোমধ্যে ‘সিক্রেট’ ও ‘দুর্বার’ নামে দুটি সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছেন এই নায়িকা। এই দুই সিনেমার শুটিং শেষ না হতেই আরো একটি নতুন প্রজেক্টে নাম লেখালেন অপু। সিনেমাটির নাম ‘শিকার’। 

কামরুজ্জামান রোমানের পরিচালনায় নির্মিত হচ্ছে ওয়েব ফিল্ম ‘শিকার’। এতে অপু বিশ্বাসের বিপরীতে অভিনয় করবেন অভিনেতা পলাশ। আব্দুল্লাহ জহির বাবুর লেখা গল্পে নির্মিত এই সিনেমার চিত্রগ্রহণ পরিচালনা করবেন ডিওপি সাইফুল শাহিন। রেজা ফিল্মস প্রোডাকশনের ব্যানারে নির্মিত সিনেমাটির দৃশ্যধারণ হবে নেপালের বিভিন্ন লোকেশনে। 

আরো পড়ুন:

এই সিনেমায় অপু ও পলাশ ছাড়াও অভিনয় করবেন—বড়দা মিঠু, রাশেদ মামুন অপুসহ অনেকে। 

কামরুজ্জামান রোমান, পলাশ, অপু ও আব্দুল্লাহ জহির বাবু (বাঁ থেকে)


বলে রাখা ভালো, নির্মাতা আমজাদ হোসেনের ‘কাল সকালে’ সিনেমার মাধ্যমে ঢালিউডে ক্যারিয়ার শুরু করেন অপু বিশ্বাস। ২০০৬ সালে মুক্তিপ্রাপ্ত ‘কোটি টাকার কাবিন’ সিনেমায় প্রধান নায়িকা চরিত্রে অভিনয় করে দর্শকমহলে ব্যাপক জনপ্রিয়তা পান। ২০২৪ সালে ‘ছায়া বৃক্ষ’ সিনেমায় সর্বশেষ দেখা গেছে এই অভিনেত্রীকে।

ঢাকা/রাহাত/লিপি/শান্ত

সর্বশেষ

পাঠকপ্রিয়