ঢাকা     শনিবার   ২৮ ফেব্রুয়ারি ২০২৬ ||  ফাল্গুন ১৫ ১৪৩২ || ১০ রমজান ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

ঈদে চ্যানেল আইয়ে সাত সিনেমার ওয়ার্ল্ড প্রিমিয়ার

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:২৩, ২৮ ফেব্রুয়ারি ২০২৬  
ঈদে চ্যানেল আইয়ে সাত সিনেমার ওয়ার্ল্ড প্রিমিয়ার

পবিত্র ঈদুল ফিতরকে ঘিরে বিশেষ আয়োজন সাজিয়েছে চ্যানেল আই। ঈদের দিন থেকে টানা সাত দিন প্রতিদিন সকাল ১০টা ১৫ মিনিটে প্রচারিত হবে সাতটি সিনেমার ওয়ার্ল্ড প্রিমিয়ার। দর্শকদের জন্য এটি হতে যাচ্ছে উৎসবের বাড়তি আনন্দ।

প্রথম দিনেই থাকছে ‘অন্তরাত্মা’। সিনেমাটি পরিচালনা করেছেন ওয়াজেদ আলী সুমন। অভিনয়ে রয়েছেন শাকিব খান ও দর্শনা বনিক।

আরো পড়ুন:

ঈদের দ্বিতীয় দিন প্রচারিত হবে ‘দাগী’। নির্মাণে শিহাব শাহীন। অভিনয়ে আছেন আফরান নিশো ও তমা মির্জা। ঈদের তৃতীয় দিন দর্শক দেখবেন ‘প্রিয় মালত ‘। এটি পরিচালনা করেছেন শঙ্খ দাশ গুপ্ত। অভিনয়ে রয়েছেন মেহজাবীন চৌধুরী ও আজাদ আবুল কালাম। ঈদের চতুর্থ দিন প্রচার হবে ‘ইনসাফ’। সিনেমাটি পরিচালনা করেছেন সঞ্জয় সমদ্দার। অভিনয়ে আছেন তাসনিয়া ফারিন ও শরিফুল রাজ।

ঈদের পঞ্চম দিন দেখানো হবে ‘মন যে বোঝে না’।  পরিচালনায় আয়শা সিদ্দিকা। অভিনয়ে রয়েছেন আরেফিন শুভ ও তমা মির্জা। ঈদের ষষ্ঠ দিন প্রচারিত হবে ‘নকশী কাঁথার জমিন‘। চিত্রনাট্য ও পরিচালনায় আকরাম খান। অভিনয়ে আছেন জয়া আহসান, ইরেশ যাকের, রওনক হাসান, দিব্য জ্যোতি, সোম্য জ্যোতি, ফারিয়া শামস ও শেওতি।

শেষ দিনে থাকছে আলোচিত সিনেমা ‘জ্বিন ৩’। এটি পরিচালনা করেছেন কামরুজ্জামান রোমান। অভিনয়ে রয়েছেন নুসরাত ফারিয়া ও সজল।

ঢাকা/রাহাত/লিপি

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়