ঢাকা     সোমবার   ০২ ফেব্রুয়ারি ২০২৬ ||  মাঘ ১৯ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

আমি প্রেমিক পুরুষ, প্রেমিকাকে না পেলে মরেই যেতাম: সিয়াম

বিনোদন ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:৪০, ২ ফেব্রুয়ারি ২০২৬   আপডেট: ১৯:৪৪, ২ ফেব্রুয়ারি ২০২৬
আমি প্রেমিক পুরুষ, প্রেমিকাকে না পেলে মরেই যেতাম: সিয়াম

সিয়াম আহমেদ

ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়ক সিয়াম আহমেদ। এ মাধ্যমে নিয়মিত কাজ করছেন। ব্যক্তিগত জীবনে ভালোবেসে শাম্মা রুশাফি অবন্তীর সঙ্গে ঘর বেঁধেছেন। সংসারে জীবনে দারুণ সময় পার করছেন এই যুগল। এবার এই তারকা জানালেন—প্রেমিকা অবন্তীকে না পেলে মরেই যেতেন তিনি।

অ্যাকশনে-রোমান্সে সিয়াম আহমেদকে দেখে অভ্যস্ত ভক্ত-অনুরাগীরা। পর্দার সঙ্গে বাস্তবের আকাশ-পাতাল ফারাক। সিয়াম নিশ্চয়ই পর্দার মতো নন? ভারতীয় একটি গণমাধ্যম প্রশ্নটি রাখেন তার কাছে। জবাব দিতে গিয়ে সিয়াম ফিরে যান ২০১৮ সালে। এ বছরই তার অভিনীত প্রথম সিনেমা মুক্তি পায়।   

আরো পড়ুন:

সিয়াম আহমেদ বলেন, “রায়হান রাফী ভাইয়ের পরিচালনায় ‘পোড়া মন’ সিনেমাটি চলবে কি না জানতাম না। আমি প্রতিষ্ঠা পাব কি না, তা-ও ভাবিনি। কিন্তু ওই বছরই প্রেমিকা শাম্মা রুশাফি অবন্তীকে বিয়ে করি। বরং ওকে না পেলে মরেই যেতাম! কারণ আমি প্রেমিক পুরুষ। প্রেমে থাকি, ভালবাসাতেও...!” 

স্ত্রীর সঙ্গে সিয়াম আহমেদ


সিয়াম অন্তর থেকে বিশ্বাস করেন—পেশাজীবন নির্দিষ্ট সময়ের পরে শেষ। ভালোবাসা, কাছের মানুষ আজীবন থেকে যান। সেই বিশ্বাস তার পরের কথাতেও পাওয়া যায়। তার ভাষায়—“আমার স্ত্রী ব্যবসায়ী। সৌন্দর্যদুনিয়ার সঙ্গে যুক্ত। তারপরেও আমার যত্ন নেয়, সময় দেয়। আমাদের চার বছরের সন্তান আছে।” 

২০১১ সালে অবন্তীর সঙ্গে প্রেমের সম্পর্কে জড়ান সিয়াম আহমেদ। তাদের সেই প্রেম এখনো অটুট বলে দাবি তার। সিয়ামের নারী ভক্তের সংখ্যাও কম নেই। এ বিষয় নিয়ে কি স্ত্রী অবন্তী নিরাপত্তাহীনতায় ভোগেন? এ প্রশ্নের জবাবে সিয়াম আহমেদ বলেন, “একেবারেই না! কারণ আমি যখন কিছুই না, তখন থেকে ও আমাকে চেনে, আমার পাশে রয়েছে। দিন গড়িয়েছে সম্পর্ক আরো মজবুত হয়েছে।” 

স্ত্রী-সন্তানের সঙ্গে সিয়াম আহমেদ


বন্ধুর বোন শাম্মা রুশাফির সঙ্গে সাত বছর প্রেম করে ২০১৮ সালে বিয়ে করেন সিয়াম। ২০২২ সালে পুত্রসন্তানের জন্ম দেন অবন্তী।

ঢাকা/শান্ত

সর্বশেষ

পাঠকপ্রিয়