ঢাকা     রোববার   ১৫ ফেব্রুয়ারি ২০২৬ ||  ফাল্গুন ৩ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

নায়কের স্ত্রীর ১০ কোটি খোরপোশ দাবি, সরব পবনের প্রাক্তন প্রেমিকা

বিনোদন ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:৪৪, ১৫ ফেব্রুয়ারি ২০২৬   আপডেট: ১৯:৪৮, ১৫ ফেব্রুয়ারি ২০২৬
নায়কের স্ত্রীর ১০ কোটি খোরপোশ দাবি, সরব পবনের প্রাক্তন প্রেমিকা

স্ত্রী জ্যোতি সিংয়ের সঙ্গে পবন, অক্ষরা সিং (বাঁ থেকে)

ভোজপুরি সিনেমার অভিনেতা ও বিজেপির সংসদ সদস্য পবন সিং। ব্যক্তিগত জীবনে জ্যোতি সিংয়ের সঙ্গে ঘর বেঁধেছেন। দাম্পত্য জীবনে ভালো নেই তারা। কয়েক বছর আগে বিচ্ছেদের আবেদন করেছেন পবন। অনেক দিন ধরে এ মামলা চলছে। এরই মধ্যে খোরপোশ বাবদ ১০ কোটি রুপি (বাংলাদেশি মুদ্রায় ১৩ কোটি টাকার বেশি) দাবি করেছেন জ্যোতি সিং। এ বিষয়টি নিয়ে প্রাক্তন প্রেমিক পবনের বিরুদ্ধে অবস্থান নিয়েছেন অভিনেত্রী অক্ষরা সিং।  

ভারতীয় সংবাদ সংস্থা পিটিআই-কে অক্ষরা সিং বলেন, “আপনি যদি বিয়ে করে কোনো মেয়েকে ঘরে নিয়ে আসেন, তাহলে তার দায়িত্ব আপনার ওপরই বর্তায়। খোরপোশ নেওয়ার অধিকার একটি মেয়ের রয়েছে। তাই সে (জ্যোতি) নিজের জায়গায় সঠিক। অবশ্যই দেওয়া উচিত।” 

আরো পড়ুন:

তবে জ্যোতি সিং যে অর্থ দাবি করেছে, তা পরিমাণে কম বলে মনে করেন অক্ষরা। এ অভিনেত্রী বলেন, “যদিও সে ১০ কোটি রুপি বা ২০ কোটি রুপি চেয়েছে। আমার তো মনে হয়, ১০০ কোটিও কম হয়ে যায়! একটি মেয়ে যা সহ্য করে, তার জন্য ১০০ কোটি রুপিও কম। তাই আমার মনে হয়, দেওয়া উচিত। আর সমাজেরও একসঙ্গে এগিয়ে এসে এটা দেওয়া উচিত।” 

পবন সিং ও অক্ষরা সিং একসময় পর্দায় জনপ্রিয় জুটি ছিলেন। কয়েক বছর সম্পর্কে ছিলেন তারা। পবন বিয়ে করার পর এ সম্পর্ক ভেঙে যায়। ইন্ডিয়া টিভি-কে দেওয়া এক সাক্ষাৎকারে অক্ষরা সিং বলেছিলেন—“পবন আমাকে সম্পর্কের একটি চুক্তিপত্রে সই করিয়েছিল। এটি ‘কন্ট্রাকচুয়াল রিলেশনশিপ’ ছিল।” 

২০১৪ সালে নীলম সিংকে বিয়ে করেন পবন সিং। ২০১৫ সালে মারা যান তিনি। ২০১৮ সালে জ্যোতি সিংয়ের সঙ্গে সাতপাকে বাঁধা পড়েন। জানা যায়, ২০২২ সালে বিচ্ছেদের আবেদন করেন পবন সিং।  

গত বছরের শেষের দিকে অভিনেত্রী অঞ্জলি রাঘবকে অশালীনভাবে স্পর্শ করার একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ার পর তুমুল বিতর্কের মুখে পড়েন তারকা অভিনেতা পবন সিং। তারপর জ্যোতি সিং দাম্পত্য কলহ সামনে আনেন। এর কিছু দিন পর স্বামীর বিরুদ্ধে শারীরিক-মানসিক নির্যাতনের গুরুতর অভিযোগ তুলেন জ্যোতি। জোর করে গর্ভপাত করানোর অভিযোগও করেন জ্যোতি।  

গত বছরের ৮ অক্টোবর এক সংবাদ সম্মেলনে জ্যোতি সিং বলেন, “তিনি (পবন) বলছেন, তিনি সন্তান চেয়েছিলেন। কিন্তু যে মানুষ সন্তান চায়, সে কখনো তার স্ত্রীকে ওষুধ দিতে পারে না। আমাকে প্রতিবারই ওষুধ খাওয়ানো হতো। আমি অনেক কিছু মিডিয়ার সামনে বলিনি। কিন্তু আজ পবনজি আমাকে বাধ্য করেছেন। আমি পবনকে অপমান করছি না, আমি শুধু আমার দিকটা তুলে ধরছি। আজ নিজের কিছু অভিজ্ঞতা শেয়ার করছি।” 

ঢাকা/শান্ত

সর্বশেষ

পাঠকপ্রিয়