ঢাকা     মঙ্গলবার   ১৭ ফেব্রুয়ারি ২০২৬ ||  ফাল্গুন ৪ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

বিজয়-রাশমিকার বিয়ে নিয়ে কী ভবিষ্যদ্বাণী করলেন জ্যোতিষী?

বিনোদন ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:১০, ১৭ ফেব্রুয়ারি ২০২৬   আপডেট: ১৩:১৩, ১৭ ফেব্রুয়ারি ২০২৬
বিজয়-রাশমিকার বিয়ে নিয়ে কী ভবিষ্যদ্বাণী করলেন জ্যোতিষী?

কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে তৈরি বিজয়-রাশমিকার বিয়ের ছবি

ভারতীয় সিনেমার জনপ্রিয় তারকা জুটি বিজয় দেবরকোন্ডা ও রাশমিকা মান্দানা। এ জুটির প্রেম কারো অজানা নয়। গত বছরের অক্টোবরে হায়দরাবাদে বিজয়ের বাসভবনে বাগদান সারেন। গুঞ্জন রয়েছে, আগামী ২৬ ফেব্রুয়ারি সাতপাকে বাঁধা পড়বেন এই জুটি।  

এরই মধ্যে তাদের বিয়ের একটি কার্ড অন্তর্জালে ভাইরাল হয়েছে। তাতেও বিয়ের দিন ‘২৬ ফেব্রুয়ারি’ উল্লেখ করা হয়েছে। যদিও বিয়ের কার্ডের সত্যতা নিয়ে কোনো বক্তব্য দেননি রাশমিকা কিংবা বিজয়। 

আরো পড়ুন:

এদিকে, বিজয়-রাশমিকার বিয়ে নিয়ে ভবিষ্যদ্বাণী করেছেন একজন জ্যোতিষী। বিষয়টি নিয়ে জ্যোতিষী প্রশান্ত কিনি তার মাইক্রোব্লগিং সাইট এক্সে (টুইটার) লেখেন—“ভালোবেসে বিয়ে করার পর সাফল্য পাবেন বিজয়।”  

গত জানুয়ারিতে আরেকটি পোস্টে জ্যোতিষী প্রশান্ত কিনি ভবিষ্যদ্বাণী করে লেখেন—“প্রেমের বিচ্ছেদ অথবা বিয়ের পর বিজয়ের সিনেমা বক্স অফিসে হিট করবে।” জ্যোতিষীর এসব ভবিষ্যদ্বাণী সিনেমা নিয়ে নেটিজেনরা চর্চায় মেতেছেন। তবে এ নিয়ে একটি শব্দও উচ্চারণ করেননি তারকা জুটি বিজয়-রাশমিকা।  

রাশমিকা-বিজয়ের ফাঁস হওয়া আমন্ত্রণপত্রে বিয়ের তারিখ হিসেবে উল্লেখ রয়েছে ২৬ ফেব্রুয়ারি। রাজকীয় আবহের জন্যই এই জুটি বিয়ের ভেন্যু হিসেবে বেছে নিয়েছেন রাজস্থানের ঐতিহাসিক শহর উদয়পুর। তবে বিয়েটি হবে খুব সীমিত পরিসরে হবে। পরিবার, ঘনিষ্ঠ বন্ধু-বান্ধব এবং চলচ্চিত্র অঙ্গনের হাতে গোনা কিছু মানুষই অতিথির তালিকায় থাকবেন। 

আগামী ২৪ ফেব্রুয়ারি থেকে শুরু হবে প্রি-ওয়েডিং অনুষ্ঠান। বিশেষত্ব হলো বিয়ের সব আনুষ্ঠানিকতায় থাকবে তেলুগু ও কুর্গি—দুই পরিবারের সাংস্কৃতিক ঐতিহ্যের মেলবন্ধন। হায়দরাবাদে বড় পরিসরে বিবাহোত্তর সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হবে। আমন্ত্রণপত্র থেকে জানা যায়, আগামী ৪ মার্চ সন্ধ্যা ৭টায়, তাজ কৃষ্ণ হোটেলে অনুষ্ঠানটির আয়োজন করা হবে।

ঢাকা/শান্ত

সর্বশেষ

পাঠকপ্রিয়