ঢাকা     মঙ্গলবার   ০৩ মার্চ ২০২৬ ||  ফাল্গুন ১৮ ১৪৩২ || ১৪ রমজান ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

নোয়াখালী সাংস্কৃতিক ফোরামের ইফতার মাহফিল অনুষ্ঠিত

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:৫১, ৩ মার্চ ২০২৬  
নোয়াখালী সাংস্কৃতিক ফোরামের ইফতার মাহফিল অনুষ্ঠিত

ঢাকায় অবস্থানরত বৃহত্তর নোয়াখালী অঞ্চলের সাংস্কৃতিককর্মীদের সমন্বয়ে গঠন করা হয় ‘বৃহত্তর নোয়াখালী সাংস্কৃতিক ফোরাম’। নোয়াখালী, ফেনী ও লক্ষ্মীপুর জেলার সংস্কৃতিকর্মীদের এক ছাতার নিচে আনতেই এই সংগঠনের আত্মপ্রকাশ। 

গত ২ মার্চ রাজধানী ঢাকার মগবাজার একটি রেস্তোরাঁয় ইফতার মাহফিল ও আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে। 

আরো পড়ুন:

সংগঠনের আহ্বায়ক মুকিত জাকারিয়ার সভাপতিত্বে এবং সদস্য সচিব জিয়া উদ্দিন আলমের পরিচালনায় ইফতার ও আলোচনা অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গীতিকার কাজী ফারুক বাবুল, ক্লোজআপ ওয়ান তারকা কণ্ঠশিল্পী সালমা, ক্লোজআপ ওয়ান তারকা রাশেদ, সংগীতশিল্পী ইয়াসমিন লাবণ্য, সংগীতশিল্পী লিংকন হাসান, চিত্রনায়ক ও প্রযোজক পারভেজ চৌধুরী, জনপ্রিয় সংগীতশিল্পী তানজিনা রুমা, অভিনেতা সেলজুক তারিক, তানভীর মাসুদ, সীয়াম নাছির প্রমুখ। এছাড়াও সংগঠনের সদস্য, সাংবাদিক ও সাংস্কৃতিক অঙ্গনের বিভিন্ন ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

বৃহত্তর নোয়াখালী সাংস্কৃতিক ফোরামের আহ্বায়ক অভিনেতা মুকিত জাকারিয়া বলেন, “এই প্ল্যাটফর্মটি মূলত আমাদের বৃহত্তর নোয়াখালীর সাংস্কৃতিক অঙ্গনের সঙ্গে যুক্ত মানুষদের নিয়ে শুরু হয়েছে। দেশের অনেক গুণী অভিনয়শিল্পী, গীতিকার, সুরকার, চলচ্চিত্র নির্মাতা, নাট্যনির্মাতাসহ সাংস্কৃতিক অঙ্গনের বহু মানুষ রয়েছেন। যারা সাংস্কৃতিক অঙ্গনে আলো ছড়িয়ে যাচ্ছেন তাদের শিল্পের মাধ্যমে। আমরা সবাই মিলে ঐক্যবদ্ধ হয়ে একটি প্ল্যাটফর্মে থাকলে দেশের জন্য আরও বেশি কিছু দিতে পারব।”

সংগঠনের সদস্য সচিব গীতিকার ও জনপ্রিয় নাট্যনির্মাতা জিয়া উদ্দিন আলম বলেন, “দীর্ঘদিন ধরে আমার ইচ্ছে ছিল বৃহত্তর নোয়াখালীর সাংস্কৃতিক অঙ্গনের মানুষদের নিয়ে ভালো কিছু করার। তারই আলোকে আমাদের পথচলা শুরু হয়েছে। আজকে ইফতার ও আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে, আগামীতে আরও বেশকিছু পরিকল্পনা রয়েছে আমাদের। পাশাপাশি শিগগির সদস্য সংগ্রহ শুরু হবে এবং সংগঠনের পূর্ণাঙ্গ কমিটি আনুষ্ঠানিকভাবে আত্মপ্রকাশ করবে। সাংস্কৃতিক অঙ্গনের সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানাচ্ছি।”

ঢাকা/রাহাত/শান্ত

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়