ঢাকা     সোমবার   ০৯ মার্চ ২০২৬ ||  ফাল্গুন ২৪ ১৪৩২ || ১৯ রমজান ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

‘শুধু নারী না, মানুষ হয়ে কাজ করে গেছি’

বিনোদন ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:০০, ৮ মার্চ ২০২৬   আপডেট: ১৬:২২, ৮ মার্চ ২০২৬
‘শুধু নারী না, মানুষ হয়ে কাজ করে গেছি’

শারমীন সুলতানা সুমি

বিশ্ব নারী দিবস উপলক্ষে সামাজিক যোগাযোগমাধ্যমে অনুপ্রেরণামূলক একটি স্ট্যাটাস দিয়েছেন চিরকুট ব্যান্ডের প্রধান শারমীন সুলতানা সুমি। আর সেই স্ট্যাটাসেই উঠে এসেছে তার দীর্ঘ সৃজনশীল যাত্রা, সংগ্রাম আর মানুষের পাশে থাকার গল্প। 

এই শিল্পী নিজের পরিচয় দিতে গিয়ে লিখেছেন, তিনি শুধু নারী পরিচয়ে নয়, একজন মানুষ হিসেবেই কাজ করে যেতে চেয়েছেন। নিজের দর্শন, কথা আর সুরের মাধ্যমে দীর্ঘদিন ধরে দেশের অসংখ্য সংগীতপ্রেমীর হৃদয় ছুঁয়ে যাওয়ার চেষ্টা করেছেন। 

আরো পড়ুন:

সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া স্ট্যাটাসে সুমি জানান, খুলনার খালিশপুরে বেড়ে ওঠা এই শিল্পী ঝিনাইদহের শৈলকুপার প্রয়াত মকবুল হোসেন ও শেলী মকবুল দম্পতির চতুর্থ কন্যা। প্রায় ২৪ বছর ধরে সৃজনশীলতার পথে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন তিনি। পাশাপাশি গত ১৯ বছর ধরে বিভিন্ন ব্র্যান্ডের ক্রিয়েটিভ ও স্ট্র্যাটেজি কাজে অবদান রেখে চলেছেন। 

স্ট্যাটাসে সুমি লেখেন, “শুধু নারী না, মানুষ হয়ে কাজ করে গেছি। নিজের দর্শনে, কথায়, সুরে দেশের অসংখ্য গানপ্রেমীর হৃদয় ছুঁয়ে গেছে, বিরতিহীন সৃষ্টি করে গেছি। সুখ-দুঃখে জীবনের অনুপ্রেরণার গল্প বলেছি।” 

প্রতিকূলতার মাঝেও ভালোবাসা আর হাসি ধরে রাখার চেষ্টা করেছেন সবসময়। যাদের আপন মনে করেছেন, বছরের পর বছর তাদের পাশে থেকেছেন অকৃপণভাবে। কখনো একা বড় হওয়ার কথা ভাবেননি, বরং সবার মুখে হাসি ফুটিয়ে একসঙ্গে এগিয়ে চলার বিশ্বাসে পথ চলেছেন বলেও জানান সুমি। 

স্ট্যাটাসের শেষভাগে সবাইকে নিজের প্রতি একটু বেশি যত্নবান হওয়ার আহ্বান জানান এই সংগীতশিল্পী। তিনি লেখেন, “এবার সময় করে একটু নিজের জন্যও বাঁইচো। নিজের প্রতি একটু সদয় হইও। নারী দিবস আর সব দিবসে সকল অসহযোগিতা, অকারণ অবহেলা সহ্য করে মুখে হাসি নিয়ে নিজের কাজ এগিয়ে নেওয়া ছেলে-মেয়ে নির্বিশেষে সব ‘নিজেকে’ একটা বড় হাগ।” 

সুমির এসব বক্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে সাড়া ফেলেছে। অনেকেই তার এই বার্তাকে আত্মবিশ্বাস, মানবিকতা এবং ইতিবাচক জীবনদৃষ্টির এক শক্তিশালী উদাহরণ হিসেবে দেখছেন।

ঢাকা/রাহাত/শান্ত

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়