ঢাকা     সোমবার   ০৯ মার্চ ২০২৬ ||  ফাল্গুন ২৪ ১৪৩২ || ২০ রমজান ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

‘আমি শাহজাহান ইসলাম নূর, বাংলাদেশি মুসলমান, মনে রাইখো’

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:০৪, ৮ মার্চ ২০২৬  
‘আমি শাহজাহান ইসলাম নূর, বাংলাদেশি মুসলমান, মনে রাইখো’

আসন্ন ঈদুল ফিতরে বড়পর্দায় হাজির হবেন জনপ্রিয় অভিনেতা আফরান নিশো। তার অভিনীত ‘দম’ মুক্তির আগেই দর্শকদের মাঝে কৌতূহল বাড়িয়েছে সিনেমাটির টিজার। বুধবার (৪ মার্চ) মুক্তিপ্রাপ্ত টিজারে একেবারে ভিন্ন রূপে দেখা গেল নিশোকে; যা ইতোমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনার জন্ম দিয়েছে। 

৫৪ সেকেন্ড দৈর্ঘ্যের টিজারটি শুরু থেকেই টানটান উত্তেজনায় ভরপুর। দুর্ঘটনার পর পাহাড় ও মরুভূমির কঠিন পরিবেশে দিগভ্রান্ত হয়ে হাঁটতে দেখা যায় নিশোকে। সিনেমায় তার চরিত্রের নাম শাহজাহান ইসলাম নূর। চোখেমুখে আতঙ্ক, চারপাশে বিপদের ছায়া। একসময় একদল অস্ত্রধারীর হাতে ধরা পড়েন তিনি এবং নির্মম নির্যাতনের শিকার হন। পুরো টিজারজুড়ে তাকে ক্লান্ত, রুগ্ন ও আতঙ্কিত অবস্থায় দেখা যায়, যা চরিত্রটির অসহায় লড়াইকে স্পষ্ট করে তোলে। 

আরো পড়ুন:

টিজারে আরও দেখা যায় অভিনেত্রী পূজা চেরিকে। তার চোখেমুখে অনিশ্চয়তা আর আতঙ্কের ছাপ। অন্যদিকে, জনপ্রিয় অভিনেতা চঞ্চল চৌধুরীকেও দেখা গেছে বন্দি অবস্থায়। মনোমুগ্ধকর লোকেশন, দ্রুতগতির দৃশ্য বিন্যাস আর ব্যাকগ্রাউন্ড মিউজিক মিলিয়ে টিজারটি দর্শকদের মনে তৈরি করেছে রহস্য আর উত্তেজনার আবহ। প্রতিটি দৃশ্য যেন প্রশ্ন ছুড়ে দেয়—কে পালাচ্ছে, কে তাড়া করছে, আর শেষ পর্যন্ত কার হাতে থাকবে বেঁচে থাকার শেষ সুযোগ?

টিজারের পুরোটা সময় কোনো সংলাপ নেই। শেষ মুহূর্তে আফরান নিশোর কণ্ঠে শোনা যায় একটি মাত্র সংলাপ—“আমি শাহজাহান ইসলাম নূর, বাংলাদেশি মুসলমান, মনে রাইখো?” 

ছোট্ট এই সংলাপটিই যেন টিজারের আবহকে আরও শ্বাসরুদ্ধকর করে তুলেছে। দর্শকদের অনেকেই মনে করছেন, এই সংলাপই সিনেমাটির মূল রহস্য ও আবেগের ইঙ্গিত দিচ্ছে।

সত্য ঘটনা অবলম্বনে সিনেমাটি নির্মাণ করেছেন পরিচালক রেদওয়ান রনি। সিনেমাটির বেশিরভাগ শুটিং হয়েছে কাজাস্তানে, বাকি অংশ ধারণ করা হয়েছে বাংলাদেশে।

সিনেমাটি নিয়ে আশাবাদী আফরান নিশোও। তিনি বলেন, “দম’ একটি সারভাইভাল স্টোরি, একইসঙ্গে এটি একটি আবেগঘন গল্প। এমন সিনেমা বানাতে সত্যিই দম লাগে, আর আমাদের পুরো টিম সেই কাজটি করেছে। আশা করি, সিনেমাটি সবার ভালো লাগবে।”

সিনেমাটিতে পূজা চেরির চরিত্রের নাম ‘রানি’। চরিত্রটি নিয়ে তিনি বলেন, “টিজারে রানির শুধু লুক দেখা গেছে। এই চরিত্রের কয়েকটি লেয়ার আছে, যার মধ্যে দৃঢ়তা সবচেয়ে গুরুত্বপূর্ণ। নূরের জীবনে রানি কতটা প্রভাব ফেলে, সেটা জানতে দর্শকদের আর কিছুদিন অপেক্ষা করতে হবে। সিনেমায় রানি চরিত্রটি সত্যিই রানির মতো করেই উপস্থিত।”

ঢাকা/রাহাত/শান্ত

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়