বলিউডের প্রকৃত বারো সুন্দরী
মনিরুল হক ফিরোজ || রাইজিংবিডি.কম
ফটো কোলাজ
বিনোদন ডেস্ক : প্লাস্টিক সার্জারি বা কসমেটিক সার্জারি বর্তমানে খুব সাধারণ ব্যাপার। কেউ নিজের লুক নিয়ে যদি অখুশি থাকেন তখন এই ধরনের অস্ত্রোপচারের মাধ্যমে নিজেদের মনের মতো করে রূপ পাওয়ার চেষ্টা করেন অনেকে। গ্ল্যামার দুনিয়ায় এটা খুবই সাধারণ বিষয়, শ্রীদেবী থেকে প্রিয়াংকা চোপড়া, কোয়েনা মিত্র থেকে রাখি সাওয়ান্ত অনেকেই এই ধরনের অস্ত্রোপচার করিয়েছেন।
অনেক অভিনেত্রী যেমন আবার নিজেদের মনের মতো করে রূপ পাওয়ার জন্যে প্ল্যাস্টিক সার্জারির সহায়তা নিলেও ফল অনেকসময় বিগড়েছে। বলিউডে কোয়েনা মিত্র, রাখি সাওয়ান্ত আরও অনেক উদাহরণ রয়েছে এরকম। কিন্তু বলিউডে সাম্প্রতিক সময়ের এমনও কিছু অভিনেত্রী রয়েছেন, যারা ছুচ ছুরি ছাড়াই ডাকসাইটে সুন্দরী।
ইয়ামি গৌতম: ভিকি ডোনারে সবার নজর কেড়েছিলেন। মিষ্টি হাসিতে সবার মন জয় করে নিয়েছিলেন। কিন্তু ইয়ামি কখনো সুন্দর দেখার জন্য প্ল্যাস্টিক সার্জারির সাহায্য নেননি।
সোনম কাপুর: সোনম কাপুর একসময় খুব মোটা ছিলেন। কিন্তু এখন তিনি বলিউডের সবচেয়ে ফ্যাশনেবল অভিনেত্রী। কিন্তু সোনম কখনো সুন্দর দেখার জন্য প্ল্যাস্টিক সার্জারির সাহায্য নেননি।
সোনাক্ষি সিনহা: সোনাক্ষিও একসময়ে অত্যন্ত মোটা ছিলেন। তবে এই দাবাঙ্গ অভিনেত্রীও কখনো সুন্দর দেখার জন্য প্ল্যাস্টিক সার্জারির সাহায্য নেননি।
শ্রদ্ধা কাপুর: বলিউডের এই অভিনেত্রীও সৌন্দর্য্যর জন্য প্ল্যাস্টিক সার্জারির সাহায্য নেননি।
নার্গিস ফাকরি: অনেকেই ডাক লিপ পাওয়ার জন্য প্ল্যাস্টিক সার্জারি করান। কিন্তু নার্গিসের ঠোঁটটি একদম তার নিজস্ব। কোনো অস্ত্রপোচারের ফলে নয়।
ইলিয়ানা ডি ক্রুজ: সুন্দর দেখার জন্য প্ল্যাস্টিক সার্জারির সাহায্য নেননি ইলিয়ানাও।
আলিয়া ভাট: সময়ের প্রতিভাবান অভিনেত্রী আলিয়া ভাট এখন পর্যন্ত প্লাস্টিক সার্জাারির শরণাপন্ন হননি।
বিদ্যা বালান: বিদ্যার মধ্যে একটা আলগা গ্লামার রয়েছে। কিন্তু তিনি কখনো সুন্দর দেখার জন্য প্ল্যাস্টিক সার্জারির সাহায্য নেননি।
দীপিকা পাড়ুকোন: বলিউডের শীর্ষ জনপ্রিয় অভিনেত্রীদের একজন দীপিকা পাড়ুকোন। তার রূপের জাদুতে অনেকেই বুঁদ। কিন্তু দীপিকা কখনো সুন্দর দেখার জন্য প্ল্যাস্টিক সার্জারির সাহায্য নেননি।
পরিণীতি চোপড়া: সুন্দর দেখার জন্য প্ল্যাস্টিক সার্জারির সাহায্য নেননি পরিণীতি চোপড়া।
ঐশ্বরিয়া রাই বচ্চন: বিশ্বসুন্দরী ঐশ্বরিয়ার সৌন্দর্যে কে না আকৃষ্ট হয়েছে। তবে তার রূপ কিন্তু কৃত্রিম নয়।
রাইজিংবিডি/ঢাকা/১২ ফেব্রুয়ারি ২০১৫/ফিরোজ
রাইজিংবিডি.কম
ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কে ১৮ কি.মি যানজট